উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের সঙ্গে বসছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : উত্তরবঙ্গে তিনদিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন হতে চলেছে। সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের নিয়ে বৈঠকে বসবেন তিনি।

উত্তরবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিষয়ে নজর দেওয়ার কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি পর্যটন, ফুড প্রসেসিং, চা শিল্পের উপর বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। সোমবারের এই শিল্প সম্মেলনে হাজারি থাকবেন প্রায় ৮০০-র বেশি শিল্পপতি। উত্তরবঙ্গের বিনিয়োগ নিয়ে বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার ও বুধবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।

সোমবার দুপুরের বিমানে বাগডোগরা পৌঁছে‌ই মুখ্যমন্ত্রী যাবেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ প্রেক্ষাগৃহে। সেখানেই উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতি ও বিভিন্ন বনিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ সংক্রান্ত যেসকল প্রস্তাব এসেছে, সেই বিষয় নিয়ে পর্যটন শিল্প সহ উত্তরবঙ্গে শিল্পের প্রসারে কোন দিকে লক্ষ দেওয়া যায়, সেই সব কিছুই আলোচনা হবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলার সাধারণ উপভোক্তাদের হাতে সরকারি সাহায্য তুলে দেওয়া হবে। সফরের শেষদিনে বুধবার উত্তরকন্যার অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সামনের বছরই বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে মাটিকে আরও শক্ত করতে এখন থেকেই উদ্যোগ নিয়েছে দল। ভোটের আগে তৃণমূলের পথ সুগম করতে এখন থেকেই তৎপর হয়েছেন তৃণমূল সুপ্রিমো।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী