কেন্দ্রীয় নেতৃত্বের উপর উঠেছে আস্থা? প্রার্থী বাছাইয়ে ভোটে অংশ নিচ্ছেন না বঙ্গ বিজেপির বহু নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে বাংলার বিধানসভা নির্বাচন। ভোটের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাংলা দখলের স্বপ্ন বিজেপি ২০২১ সালেও দেখেছিল। তবে সেই স্বপ্ন সত্যি হয়নি। আবারও সেই একই ইচ্ছা নিয়ে ২০২৬ নিরবাচনের আগে শুরু করেছে লড়াই। তবে বাজট ঘোষণার পর থেকেই পদ্ম শিবিরের অন্দরে দেখা দিয়েছে জটিলতা। এমনকি বাংলায় ভোটের জন্য বাইরের রাজ্য থেকে নেতা-কর্মী আনায় ক্ষুব্ধ হয়েছে বাংলার বিজেপি নেতাদের একাংশ। সূত্রের খবর, রাজ্য বিজেপির অনেকেই কেন্দ্রীয় নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছে না । শুধু তাই নয় আসন্ন বিধানসভাকে সামনে রেখে প্রার্থী নির্বাচনের জন্য প্রতি জেলায় ভোটাভুটি করার আদেশ দিয়েছেন দিল্লির নেতারা তবে এতেই কিছুটা আপত্তি জানিয়েছেন গেরুয়া শিবিরের কিছু নেতা।

জানা গিয়েছে প্রার্থী বাছতে বাংলার একাধিক জেলাতে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে বঙ্গ বিজেপির অনেক নেতারা বলছেন কেন্দ্রের এই নির্দেশ আইওয়াশ ছাড়া আর কিছু নয় কারণ ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রার্থী বাছাইয়ের জন্য তিন-চারটি সংস্থাকে নিয়োগ করছে। তারা ভোটের অনেক আগে থেকেই তথ্য জোগাড় করছে। তাই এখন বাংলার নেতাদের এই কাজ দেওয়ার মানেই হয় না। বিজেপির এক নেতা অভিযোগ করেছেন বলেছেন জেলায় জেলায়  প্রার্থী বাছাইয়ের জন্য ভোটাভুটি হলেও ভোটদানের সময় কেন্দ্রীয় নেতারা হাজির থাকছেন না। জেলার নেতাদের হাতে দেওয়া হচ্ছে ব্যালট পেপার যেখানে তারা নিজেদের পছন্দ মতো তিনজন প্রার্থীর নাম লিখতে পারবেন। সেটা নির্ধারিত বক্সে জমা দিতে হবে। ভিনরাজ্যের নেতারা সেই বাক্স সংগ্রহ করে দিল্লি নিয়ে যাবেন।  যে এলাকায় যে নেতা বেশি ভোট পাবেন  তাঁকেই প্রার্থী  করবে কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোট দিতে পাবেন প্রতিটি বিধানসভা কেন্দ্রে ওই এলাকার প্রাক্তন এবং বর্তমান মণ্ডল সভাপতিরা, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে জেলা কমিটির  নেতা ।

তবে সূত্রের খবর,   কেন্দ্রের নির্দেশ অমান্য করে অনেকে বিজেপি নেতা ভোট ‘বয়কট’ করছেন। দলের আর এক বিজেপি  নেতা  সুর চড়িয়ে বলেন, ‘দিল্লির নেতৃত্ব বাংলার নেতাদের বোকা ভাবে।  সকলের এটা জানা কীভাবে প্রার্থী বাছাই হয়। প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠরা  টিকিট পান।”  

দেশের আরও ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে