আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা! নজিরবিহীন ছাত্রসঙ্কটে বহু কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : কলেজে ভর্তির জন্য অনলাইন পোর্টাল খোলার পর পার হয়েছে এক সপ্তাহ। পড়ুয়ারা কলেজে ভর্তির জন্য আবেদনও জমা করেছেন। কিন্তু পূর্ব মেদিনীপুরের একাধিক নামী কলেজের চিত্রটা ভিন্ন। পর্যাপ্ত পরিমাণে ছাত্র ভর্তির আবেদন জমা পড়েনি। কোথাও অর্ধেক  কোথাও বা তারও কম পড়ুয়ারা আবেদন জমা করেছেন। চলতি বছরে কলেজে ছাত্র সঙ্কট ভয়াবহ আকার নিতে চলেছে বলে আশঙ্কা করছেন অনেকেই।

গত বুধবার থেকে কলেজে ভর্তির জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। চলতি বছরে অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। ভর্তি হতে ইচ্ছুক অধিকাংশ ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করেছেন। কিন্তু বড় বড় কলেজে মোট আসনের ধারেকাছেও আবেদন জমা পড়েনি। যাঁরা আবেদন জমা করেছেন, তাঁরা সকলেই যে ওই নির্ধারিত কলেজে ভর্তি হবেন, তা নয়। কারণ একজন পছন্দ অনুযায়ী একাধিক কলেজে আবেদন জমা করেছেন।

জানা গিয়েছে, যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে অনার্স ও জেনারেল মিলিয়ে মোট আসন সংখ্যা ১৫৫৬টি। সোমবার পর্যন্ত মাত্র ৩০০টি আবেদন জমা পড়েছে। আগের মত জেনারেল কোর্স নিয়ে পড়ুয়াদের আগ্রহ অনেকটাই কমেছে বলে মনে করছেন একাধিক কলেজের প্রিন্সিপালরা। তারমধ্যে রয়েছে ড্রপআউটের সমস্যা। কোর্সের মাঝেই অনেকে ছেড়ে দেন। যত সংখ্যক পড়ুয়া ভর্তি হন, ফাইনালে গিয়ে দেখা যায় তার সংখ্যা অনেকটাই কম।

পূর্ব মেদিনীপুরের নামী কলেজগুলির মধ্যে অন্যতম কাঁথি পিকে কলেজ। অনার্স ও জেনারেল কোর্সে মোট আসন সংখ্যা ৪ হাজার। ভর্তির জন্য মাত্র আড়াই হাজার আবেদন জমা হয়েছে। আগে যেখানে ১৬-১৭ হাজার আবেদন জমা পড়ত। সেখানে মাত্র আড়াই হাজার দুশ্চিন্তার বিষয়। পূর্ব মেদিনীপুরের আরও একটি নামী কলেজ মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। একসময় এই কলেজে ভর্তির সুযোগ পেতে বিধায়ক, নেতাদের সুপারিশের প্রয়োজন হত। চলতি বছরে অনলাইনে মোট ১৩০০ আবেদন জমা পড়েছে। প্রিন্সিপাল স্বপনকুমার মিশ্র জানিয়েছেন, গত তিন-চার বছরে আসন ফাঁকা পড়ে থাকছে।

জেলা সদর তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে অনার্স ও জেনারেল মিলিয়ে মোট আড়াই হাজার আসনে ২২০০ আবেদন জমা পড়েছে। বহু অনার্সের সিট ফাঁকা থেকে যাচ্ছে। অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা থেকে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের মতো বিষয়ে মোট আসনের ধারেকাছেও ছাত্র পাওয়া যাচ্ছে না।চলতি বছরেও এই পরিস্থিতির বদল হবে বলে মনে হচ্ছে না। মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক সর্বদা পূর্ব মেদিনীপুরের ফলাফল নজরকাড়া হয়। সেখানে শিক্ষায় এগিয়ে থাকা জেলাতেও পড়ুয়া সঙ্কট তীব্রতর হচ্ছে।

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী