পুরুলিয়াতে ফের উদ্ধার মাওবাদী পোস্টার, চাঞ্চল্য এলাকায়

ফের মাওবাদী পোষ্টার উদ্ধার। পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়াসিনি মোড়ে উদ্ধার হল মাওবাদী পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মাওবাদী পোষ্টার উদ্ধার। পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়াসিনি মোড়ে উদ্ধার হল মাওবাদী পোস্টার। যাকে ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায়। বিগত কিছুদিন যাবতই পুরুলিয়ার একাধিক এলাকায় মাওবাদী পোস্টার পাওয়া যাচ্ছে। যাকে ঘিরে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের। শনিবার সকালেই পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড লাগোয়া সীমান্তে এই মাওবাদী পোস্টার পাওয়ার খবর জানতে পেরেই ঘটনাস্থলে যায় বান্দোয়ান থানার পুলিশ। সরকারি বোর্ডে স্পষ্ট হিন্দিতে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘নকশালরা একসঙ্গেই আছে। নকশালরা বাড়িছাড়া রয়েছে। তাদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করছে।’ পুলিশের সন্দেহ, পোষ্টারগুলি ঝাড়খণ্ড থেকে এসে কেউ লাগিয়ে গিয়েছে। তবে কে বা কারা একাজ করল, তা এখনও স্পষ্ট নয়। তবে এটা মূলত ভয় দেখানোর জন্যই করেছে মাওবাদীরা। তবে প্রশাসনের তরফে হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না এই পোস্টারগুলিকে। কারণ ২-৮ ডিসেম্বর সিপিআই (মাওবাদী)র গণমুক্তি গেরিলা ফৌজ সপ্তাহ চলছে। সেই সময়েই পোস্টার মেলায় চিন্তা বাড়ছে প্রশাসনের। তবে পুলিশের চিন্তা পুরুলিয়ার ওই এলাকায় প্রচুর পর্যটক রয়েছে এই মুহূর্তে। তাই তাদের নিরাপত্তা দিতে হবে।

মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগণ জানিয়েছেন, ‘এই পোস্টারের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ঝাড়খণ্ড থেকে আসা কেউ একাজ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন