যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

তারাপীঠ, গালিব ট্রিটের 'শিখা ইন' হোটেলের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের একটি গাড়ির শোরুমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা! তারাপীঠ, গালিব ট্রিটের ‘শিখা ইন’ হোটেলের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের একটি গাড়ির শোরুমে। পুড়ে ছাই হয়ে গেল একাধিক বিলাসবহুল গাড়ি। প্রচুর ক্ষতির সম্মুখীন শোরুম মালিক। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার (২৪ অগস্ট) ভোররাতে যশোর রোডের বাঁকড়া এলাকায় অবস্থিত ওই গাড়ির শোরুমের সার্ভিস সেন্টারে আচমকাই আগুন লেগে যায়।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে শোরুমের একাধিক অংশে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক নতুন-পুরনো গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। প্রথমে মধ্যমগ্রাম ও বিরাটি ফায়ার স্টেশন থেকে কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপরে আগুনের তীব্রতা দেখে আরও ইঞ্জিন আনা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সার্ভিস সেন্টারে থাকা বহু গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তাপে পার্শ্ববর্তী এলাকাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার কারণ পর্যবেক্ষণ করছেন।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। এই অগ্নিকাণ্ডের জেরে যশোর রোডে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিমানবন্দরের রানওয়ে বাঁকড়ার দিকে হওয়ায়, এই অগ্নিকাণ্ডের জেরে বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বিমান পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। তবে আগুন লাগার অনেক পড়ে দমকল ঘটনাস্থলে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দমকলের আধিকারিকরা। তাঁদের কথায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন তারা। এখন এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক