পুলিশের দুই উচ্চপদস্থ আধিকারিকের বাংলোর সামনেই বড়সড় চুরি

: জেলা পুলিশের দুই উচ্চপদস্থ আধিকারিকের বাসস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে গেল বড়সড় চুরির ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা পুলিশের দুই উচ্চপদস্থ আধিকারিকের বাসস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে গেল বড়সড় চুরির ঘটনা। জলপাইগুড়ি ক্লাব রোডে অবস্থিত ডি আই জি এবং পুলিশ সুপারের বাংলো তার ঠিক কাছেই রয়েছে ওয়েল ফেয়ারের লো কস্ট ওষুধের দোকান, চশমা, প্যাথলজি, প্রতিবন্ধী স্কুল, এক্স রে, ইসিজি-সহ সহ বিভিন্ন স্বল্পমূল্যে পরিবেশসেবার দোকান ও অফিস। গত মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত লো কস্ট মেডিসিন শপে চুরি হয়ে যায়। চোরের দল নগদ টাকা-সহব বহু ওষুধ চুরি হয়ে গিয়েছে। আর এতেই মাথায় হাত পড়েছে কর্তৃপক্ষের। সংস্থার পক্ষে অভিযোগ শহরে নেশাখোরদের হাত থাকতে পারে এই চুরির কাজের পেছনে। ঘটনার তদন্ত চেয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে বুধবার সকালে ওষুধ বিক্রি বন্ধ থাকে। যার ফলে সমস্যায় পড়েছেন রোগীরা।

গরিব মানুষের সেবায় জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে প্রথম কম দামে ওষুধ বিক্রির  পথ দেখিয়ে ছিল যারা, সেই জলপাইগুড়ি ওয়েলফেয়ারের ওষুধের দোকানের জানালা ভেঙে লোহার গ্রিল খুলে ফেলে দিয়ে নগদ অর্থ-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

আর এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওপর দুষ্কৃতীদের হামলা কিছুতেই মেনে নিতে পারছেন না শহরবাসীরা। এদিন সকালে ওষুধ কিনতে এসেছিলেন গোপাল সরকার। ওষুধ না পেয়ে ফিরে যান তিনি। গোপালবাবু জানান, ‘এখানে এসে শুনলাম বড়সড় চুরি হয়েছে। ওষুধ পেলাম না।

অন্যদিকে, ওয়েলফেয়ার সংগঠনের সহ সম্পাদক তুলসী ধর বলেন, ‘আমরা সাধারণত গরিব মানুষদের জন্য কাজ করি। এখান থেকে হাজার-হাজার মানুষ কম দামে ওষুধ নিয়ে বেঁচে থাকে। তবে এই অঞ্চলে বিভিন্ন নেশার সামগ্রী ব্যবহার করা এক শ্রেণির মানুষের আনাগোনা গভীর রাত পর্যন্ত চলে, এটা তাদের কাজও হয়ে থাকতে পারে’। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ