ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে ভয়ে খাটের তলায় আশ্রয় নিলেন তিনি। মোটা টাকার বিনিময়ে আবাস যোজনায় বাড়ি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। খাটের তলা থেকে টেনে বের করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নেতার নাম শহিদূল মিয়া।

জানা গিয়েছে, মাথাভাঙার তৃণমূল নেতা শহিদূল মিয়ার আরও এক পরিচয় রয়েছে। তিনি একজন সিভিক ভলেন্টিয়ারও। আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন শহিদূল মিয়া। কয়েকদিন আগে স্থানীয়রা তাঁর বাড়িতে বিক্ষোভ দেখিয়েছিলেন। বুধবারও তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন বিক্ষোভকারীরা। জনরোষের জন্য ভয়ে তিনি আশ্রয় নেন খাটের তলায়। খবর যায় থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘরে ঢুকে খাটের তলা থেকে টেনে বের করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে কারও কাছ থেকে ৫ হাজার, কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। রাজ্যে পালাবদলের পরে তাঁর বাড়িতে বিক্ষোভ দেখানো হয়েছিল। এলাকায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন তিনি। ধৃত তৃণমূল নেতাকে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার আদালতে তুলেছে।

অন্যদিকে, আবাসে ঘর পাওয়ার তালিকা ও জব কার্ড থেকে একাধিক নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে জামালদহ তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মণের বিরুদ্ধে। এই ঘটনার বিরুদ্ধে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, ২ মাসের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েতের দফতরে যাচ্ছেন না তিনি। এরজেরে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে অনেকের নাম বাদ দিয়েছেন তিনি। স্থানীয় একটি মহিলা সমবায়কেও বন্ধ করে রেখেছেন। বিভিন্ন অভিযোগে তাঁর বাড়িতে চড়াও হয়েছিলেন মহিলারা। ডিম-ইট ছোড়ার সঙ্গে উঠেছে চোর চোর স্লোগান। মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি