আধার কার্ড বাতিল নিয়ে ব্লকে ব্লকে আন্দোলনে নামছে মতুয়া মহাসংঘ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরনগর: আধার কার্ড বাতিল নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বৈঠক। ব্লকে ব্লকে আন্দোলন হবে বলে জানালেন মমতা ঠাকুর ।রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে পৌছেছে আধার কার্ড বাতিলের চিঠি। যার মধ্যে রয়েছে মতুয়া ভক্তরা। আধার কার্ড বাতিল নিয়ে উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সোমবার বৈঠক করলেন মমতা ঠাকুরের(Mamata Thakur) অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সেখানে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি মমতা ঠাকুর।সহ সংঘের সদস্যদেরা এবং মতুয়া ভক্তরা।

মমতা ঠাকুর বলেন, “যাদের আধারকার্ড(Adhar Card) বাতিল করা হচ্ছে তার মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই মতুয়া সম্প্রদায়ের। কেন্দ্র ঘুড়িয়ে ডিজিটাল এন আর সি (Digital NRC)করে দিল। মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। আগামী দিনে অঞ্চল এবং ব্লকে ব্লকে আন্দোলন হবে। তার পরও সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসবো।

শান্তনু ঠাকুরের ক্ষমা চাওয়া প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, যদি কোন টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে বলবেন স্বরাষ্ট্র মন্ত্রী। কেন না এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে।শান্তনু ঠাকুর(Shantanuthakur) যখন বলছে তা হলে সে ঠিক করে দিক। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বলবো সকলে শান্তনু ঠাকুরের বাড়িতে আসুক।

এদিকে,শ্যামনগরে(Shyamnagar) আয়োজিত হয় গন উপনয়ন।শ্যামনগর কৃষ্টি সমন্বয় সংস্থার উদ্যোগে আয়োজিত হয় গন উপনয়ন।সোমবার শ্যামনগর বি আর এস কলোনি লোকনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় এই গন উপনয়ন।মূলতঃ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের সন্তানরা ব্রাহ্মণত্ব লাভ থেকে যাতে বঞ্চিত না হয় সে কারণে সেই সমস্ত সন্তানদের ব্রাহ্মণত্ব দিতেই আয়োজক সংস্থার মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। এ বছর তাদের দ্বিতীয় বর্ষ এই গণ উপনয়নে ১২ জন ব্রাহ্মণ সন্তানদের উপনয়ন দেওয়া হয়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি