৮৪ বছরের বৃদ্ধাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে মৃতদেহ ফেলা হল পুকুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,মেমারি: পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বাড়ি থেকে ২০০ মিটার দূরে পুকুর পাড়ে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই বৃদ্ধাকে। নিহত বৃদ্ধা একাই থাকতেন। বৃহস্পতিবার রাতের অন্ধকারে ৮৪ বছরের বৃদ্ধার নির্মম মৃত্যুতে চাঞ্চল্য।খুনের অভিযোগ ।পূর্ব বর্ধমানে ঘটনার তদন্তে যান অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.) অর্ক বন্দ্যোপাধ্যায়।৮৪ বছরের বৃদ্ধাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পূর্ব বর্ধমানের মেমারি থানার(Memory P.S.) অন্তর্গত দেবীপুর অঞ্চলের গৌরীপুর গ্রামে শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।ঘটনাস্থলের মেমারি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি।তদন্তের জন্য বর্তমানে বাড়ির চারপাশ ঘিরে দিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বৃদ্ধার নাম লক্ষী হেমব্রম(Lakmi Hembram)। বয়স ৮৪ বছর। সে বাড়িতে একাই থাকতো।

শুক্রবার সকালে বাড়ি থেকে আনুমানিক ২০০ মিটার দূরে তার মৃতদেহ একটি পানা পুকুরের পাশ থেকে উদ্ধার হয়। একাধিক আঘাতের ছিন্ন রয়েছে তার দেহে ।এমনটাই জানাচ্ছে প্রতিবেশীরা। কি কারনে খুন এখনো বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষ ।তবে মেমারি থানার পুলিশ অতি তৎপরতার সাথে তদন্ত চালাচ্ছে। কেন ওই বৃদ্ধাকে খুন হতে হল নৃশংসভাবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।ওই বৃদ্ধার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ বুঝতে পারবে রাতে ঠিক কোন সময় দুষ্কৃতীরা তাকে খুন করেছে। বাড়ি থেকে খুন করার পর মৃতদেহ টানতে টানতে নিয়ে গিয়ে ছবিটা তুলে পানা পুকুরের কাছে ফেলা হয়েছে। মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসীদের বয়ান রেকর্ড করছে পুলিশ। ওই বৃদ্ধার কোন ব্যক্তিগত সম্পত্তি ছিল কিনা এবং কারো সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত