ঝগড়ার পরিণতিতে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়লেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী: স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল স্বামী।অভিযুক্ত স্বামী পলাতক। বাবার কঠিন শাস্তি দাবি করে মেয়ে।ঘটনার বিবরণ মিনাখাঁর ছয়নী এলাকায় বাসিন্দা আমেনা বিবির বিয়ে হয়। বাসন্তী থানার(Basanti P.S.) অন্তর্গত শিমুলতলা এলাকায় বাসিন্দা রমজান গাজীর সঙ্গে। গত ১৮ বছর ধরে সংসার করছে আমেনা ও রমজান। তাদের তিন সন্তানও রয়েছে ।কর্মসূত্র ধরে মুম্বাই বেসরকারি একটি কারখানায় স্ত্রী সন্তানকে নিয়ে কাজ করতে গিয়েছিলেন রমজান। সেখানে গিয়ে স্ত্রী আমেনা বিবির উপর প্রতিদিন অত্যাচার করতেন অভিযুক্ত স্বামী রমজান গাজী, এমনটাই। গত কুড়ি দিন আগে পারিবারিক ঝামেলা বাদে সেখানেই স্ত্রীর মুখে এসিড মেরে পালাতক স্বামী ।

বর্তমানে আহত আমেনা বিবি চিকিৎসাধীন কলকাতা, চিত্তরঞ্জন হসপিটালে। বাবার অবিলম্বে কঠিন শাস্তির দাবিতে সবর মেয়ে মামনি খাতুন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার গোপাল নগরে শশুরবাড়ীতে এসে স্ত্রীকে ছুরি দিয়ে কোপালো স্বামী । স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী ।গোপালনগর থানা এলাকার অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল বাগদা থানার(Bagda P.S.) কাশিপুর মধ্যপাড়ার বাসিন্দা পায়েল বিশ্বাসের । বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন স্বামী গৌতম, এমনটাই অভিযোগ । জ্বালাতন সহ্য করতে না পেরে দু’ মাস আগে বাগদার কাশিপুর মধ্যপাড়াতে বাপের বাড়িতে চলে এসেছিলেন পায়েল । একাধিক বার বাড়িতে ফেরার জন্য ফোনে অনুরোধ জানিয়েছিল স্বামী। কিন্তু পায়েল স্বামীর বাড়িতে ফিরতে অস্বীকার করেন ।

অভিযোগ গত ৬ ই ফেব্রুয়ারি মধ্যরাতে পায়েলের বাপের বাড়িতে এসে রান্নাঘরের পিছন দিয়ে সিঁধ কেটে ঘরে ঢোকে জামাই গৌতম । রাতে জল খেতে উঠে স্বামীকে দেখেই চমকে যায় পায়েল। ভয়ে ঠাকুমার দিকে সরতে গেলেই ছুরি নিয়ে পায়েলের(Payel) উপরে চড়াও হয় স্বামী গৌতম। একাধিক কোপ চালাতে থাকে, পায়েল হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে পায়ে একাধিক জায়গায় কোপ লাগে। পায়েলের চিৎকার চেঁচামেচিতে উঠে পড়ে পরিবারের সদস্যরা। বুঝতে পেরে বাইক ফেলে চম্পট দেন স্বামী গৌতম। গুরুত্বর আহত অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে(Bagda Hospital) ভর্তি করা হয়। বর্তমানে তার শারিরীক অবস্থায় স্থিতিশীল।পরবর্তীতে ৭ তারিখে পায়েল বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম সহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে । লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি