‘পুলিশ দ্রুত অপরাধীকে গ্রেফতার করবে’, জাঙ্গিপাড়ার ঘটনায় প্রতিশ্রুতি মন্ত্রী স্নেহাশিষের

পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, আমার বিশ্বাস, পুলিশ দ্রুত অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধারের পর রবিবার জাঙ্গিপাড়ায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছেন কংগ্রেসের প্রতিনিধিদল। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের উপর ভরসা রেখেছেন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। ‘দুঃখজনক ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয়’ বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনা নিয়ে রবিবার জাঙ্গিপাড়ার বিধায়ক তথা পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী আরও বলেন, ‘যে ভাবে নাবালিকার মৃত্যু হয়েছে তাতে পরিবার এবং গ্রামের মানুষের আবেগ থাকাটাই স্বাভাবিক। আমার বিশ্বাস, পুলিশ দ্রুত অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারবে।’

উল্লেখ্য দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল হুগলি জেলার জাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা এক নাবালিকা। শনিবার সকালে বাড়ির কাছে এক পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার হলেও ওই কিশোরীর সাইকেলের কোনও হদিশ পায়নি এখনও তদন্তকারীরা। সাইকেলের খোঁজ পেতে রবিবার সকাল থেকে দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে তল্লাশি চালায়। এদিন সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা দফতর ড্রোন উড়িয়ে তল্লাশি চালায়। ডুবুরি নামানো হয় পুকুরেও।

দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলি জাঙ্গিপাড়ায় যায়। এদিন সকাল দশটা নাগাদ জেলা কংগ্রেসের একটি দল কৃষ্ণপুর গ্রামে পৌঁছায়। কিন্তু স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় তাদের। এদিন হুগলি জেলা সিপিআইএম সম্পাদক দেবব্রত ঘোষের নেতৃত্বে মহিলা সমিতির এক প্রতিনিধি দল নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর জাঙ্গিপাড়া থানায় যান তারা। পুলিশের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত দাবিও করেন। অন্যদিকে মৃত নাবালিকার জ্যাঠা বলেন, ‘আমরা পুলিশের তদন্তে আস্থা রাখছি দোষীদের শাস্তীর দাবী করেছি। এই ঘটনায় কোনো রাজনীতি চাই না।’

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে