এই মুহূর্তে

করম পরবে ধামসা মাদলের তালে কোমর দোলালেন তৃণমূল বিধায়ক

নিজস্ব প্রতিনিধি: রাজগঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক (MLA) খগেশ্বর রায়। তিনি বরাবর মিশুকে ও আমুদে প্রকৃতির মানুষ। তাই ফুটবল খেলা থেকে রাসের মেলা। কিংবা ঈদ থেকে করম পরব, সবেতেই হাসি মুখে হাজির তিনি। অর্থাৎ রাজনৈতিক কর্মসূচির বাইরেও যে কোনও সামাজিক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানালে তিনি তা রক্ষা করার চেষ্টা করেন।

আদিবাসী সমাজের বড় পরব ‘করম’ (KARAM)। আর এই পরব চলে রাতভর। তাই রাত জাগার পাশাপাশি পরব উপলক্ষ্যে রাতভর চলে নাচ-গান। এটাই আদিবাসী সমাজের রীতি। এবারেও সাড়ম্বর ও আন্তরিকতার সঙ্গে উদযাপন করা হল করম পরবের।

করম পরবের আয়োজন করেছিল রাজগঞ্জের ফটিঙ্গা লাইনের আদিবাসী সমাজ। সেই পরবের  আসরেই উপস্থিত হয়েছিলেন বিধায়ক। বিধায়ককে প্রথমে বরণ করে নেওয়া হয়  আদিবাসী সমাজের পক্ষ থেকে। এরপর বেজে ওঠে ধামসা ও মাদল। শুরু হয় নাচের আসর। এদিন রাতে কমিটির আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা যায় রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় মহাশয়কে। এত রাতে বিধায়ককে পাশে পেয়ে খুশি কমিটির সদস্যরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ