এই মুহূর্তে




নিউটাউনে দুদিন ব্যাপী এমএলএ ফুটবল কাপ শুরু

নিজস্ব প্রতিনিধি ,নিউটাউন: শুরু হয়েছে দুইদিন ব্যাপী এমএলএ কাপ। প্রথম এবং দ্বিতীয় পুরস্কার alto গাড়ি। রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই এমএলএ কাপে আটটি দল নকআউট প্রতিযোগিতায় অংশ নেয়। আজ রবিবার সমাপ্ত হবে এই এমএলএ কাপ। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সংসদ দেব এবং রাজ্য সরকারের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose), রথীন ঘোষ। এই এমএলএ(MLA) কাপের ফুটবল খেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে। খেলা শুরুর আগে একটা অনুষ্ঠান পরিবেশন হয় । ছিল সাঁওতাল নৃত্যের অনুষ্ঠানও।

খেলা শুরু প্রথমে বলে পা দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন সাংসদদের। এরপর রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকেও বলে শর্ট মেরে গোলকিপারের কাছে পাঠাতে দেখা যায়। সারা বছরই নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন রাজারহাট নিউটাউন (Newtown) এর বিধায়ক তাপস চ্যাটার্জি(MLA Tapas Chatterjee)। দরিদ্র গাড়ি চালক থেকে কন্ট্রাক্টারদের আর্থিক সাহায্য ধুমধাম করে নেতাজির সঙ্গে কালীপুজো এবং বছর ভর সম্প্রীতির নানা অনুষ্ঠান করে থাকেন তাপস চ্যাটার্জী।

রাজারহাট নিউটাউন জুড়ে ইতিমধ্যেই শুরু হচ্ছে দিদির দূত কর্মসূচিও। এবার এম এল এ কাপের প্রতিযোগিতার আসর বসিয়ে রাজারহাট নিউটাউনে তরুণদের মন জয় করলেন বিধায়ক তাপস চ্যাটার্জী। রবিবার শীতের দুপুরে আটটি দলের নকআউট ফুটবল প্রতিযোগিতাতে ছিল নজরকাড়া ভিড় ।আটটি টিমের খেলোয়াড়রা মাঠে ফুটবল প্রতিযোগিতাতে তাদের পায়ের জাদু তুলে ধরেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ