মন্তেশ্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি সফল করতে হল বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্তেশ্বর: তৃণমূল কংগ্রেসের নব জোয়ার কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে মন্তেশ্বরের বিধায়কের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল।আজ মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকে সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে আগামী ১৩ই মে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Avisekh Banerjee)নব জোয়ার কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে আলোচনা সভা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী(Siddiqulla Chowdhury)।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, সহ-সভাপতি অমর সাহা, ব্লক মহিলা নেত্রী রাজলক্ষ্মী হাঁটি, ব্লক আইএনটি টি ইউ সি(INTTUC) ব্লক সভাপতি গুরু প্রসন্ন ঘোষ, ব্লক এসসি এসটি সেলের সভাপতি শশধর কিস্ক সহ তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের ব্লক স্তরে ও অঞ্চল স্তরের নেতৃত্ব ।মন্তেশ্বর বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৩মে মন্তেশ্বর(Monteswar) এ আসছেন নবোজোয়ার কর্মসূচি নিয়ে ।তাই সেই কর্মসূচিকে সফল রূপ দিতে বিভিন্ন অঞ্চল প্রধান, ব্লকের দায়িত্বে থাকা এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব দের নিয়ে তিনি টানা দু’ঘণ্টা বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পথ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তেশ্বর এলাকার প্রদক্ষিণ করবেন সেই এলাকায় মোট চারটি বড় তোরণ তৈরি করা হবে রাস্তার ওপর ।একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হবে । এমনকি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের সাতগাছিয়া বাজার কমিটিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাবে । মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের কুসুম গ্রামে যে জনসভা হবে সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে দাবি করেন বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত