১৩ বছরের মেয়েকে কাঁদিয়ে মা পালালেন প্রেমিকের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁকরাইল: কথায় বলে কু – সন্তান যদি হয়, কু-মাতা কভু নয় ।কিন্তু এবার উলট পুরান। ১৩ বছরের মেয়েকে কাঁদিয়ে মা পালালেন প্রেমিকের সঙ্গে। সুন্দর সংসার ভেঙে চুরমার একটি পরিবারের। যাকে ৯ মাস পেটে রেখে জন্ম দিয়েছে, তার ব্যথা বুঝল না” – কাঁদতে কাঁদতে বললেন পারমিতা সাউ(পরিবর্তিত নাম)-র মেয়ে।পারমিতা সাউ (নাম পরিবর্তিত), একজন বিবাহিতা মহিলা ও এক কিশোরী মেয়ের জননী।নিজের স্বামী ও মেয়েকে ফেলে রেখে চলে গেলেন প্রেমিক আকাশ চট্টোপাধ্যায়ের (পেশায় -গাড়ি চালক) সঙ্গে।ঘরে রয়ে গেল ১৩ বছরের একটি মেয়ে ও তার বাবা।যে প্রতি রাতে মায়ের জন্য কাঁদে আর দিদিমার কোলে মুখ গুঁজে বলে, “মা কেন ফিরে আসছে না?”

মা কোথায় আছে জানতে পেয়ে সাঁকরাইল থানার(Sankrail P.S.) অন্তর্গত অঞ্চলের ফ্ল্যাটে হাজির হয় ১৩ বছরের ছাত্রী। স্কুল থেকে ফিরে এসে সেই ফ্ল্যাটে যান নিজের দিদি মাকে নিয়ে এবং মায়ের কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করে মা তুমি ফিরে আসো। মায়ের স্নেহ জাগলো না ।মা দরজা বন্ধ করে দিল মুখের ওপর। সেই ব্যথা নিয়ে মেয়েটি আবার ফিরে আসে বাবার বাড়িতে।দিদিমার কান্নাভেজা কণ্ঠে যা শোনা গেল, “আমার মেয়ে একটা অপমানজনক কাজ করেছে। সুন্দর ছোট্ট সংসার ছিল। স্বামীকে ছেড়ে দিতে পারে, কিন্তু যে সন্তানকে ৯ মাস পেটে রেখে জন্ম দিয়েছে, তার ব্যথা-বেদনা সে একটুও বুঝল না। শুধু নিজের শারীরিক সুখের জন্য সে সব ভুলে গেল। এ যুগে কেউ কারো না, আজ তা প্রমাণ হয়ে গেল।” বাড়ি ছেড়ে চলে যাওয়া গৃহবধূ পারমিতার স্বামী এখনও মেয়ের মুখের দিকে তাকিয়ে আশা ছাড়েননি। তিনি বলেছেন, “মেয়ের জন্যই আমি ওকে ফিরিয়ে নিতে রাজি। আমার মেয়েটা যেন মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। ও যদি ফিরে আসে, আমি আবার নতুন করে ঘর বাঁধতে প্রস্তুত।”

কিন্তু মায়ের ফোন বন্ধ। মেয়ের কান্না আর দিদিমার অশ্রু ছাড়া ঘরে আর কিছুই নেই।একটি কিশোরী মেয়ে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে দরজার দিকে তাকিয়ে থাকে, যদি মা ফিরে আসে। কিন্তু দরজা খোলে না।এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, সমাজের কাছে একটি প্রশ্নও ছুড়ে দিচ্ছে ।যে মা একদিন সন্তানের জন্য বিশ্ব জয় করতে পারে বলে ধর্মগ্রন্থে লেখা আছে, সেই মা কি আজ নিজের সুখের কাছে সন্তানকে হারিয়ে ফেলছে?মেয়েটির চোখের জল আর দিদিমার কান্না আজ তারই উত্তর খুঁজছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে