পুরুলিয়ায় একই পরিবারে ৪ জনের রহস্যমৃত্যু! নেপথ্যের কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান : পুরুলিয়ায় এক  পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যু হয়েছে মা ও তিন শিশু কন্যার। মৃতরা পুরুলিয়ায় বান্দোয়ানের লতাপাড়া এলাকার বাসিন্দা।

আর কয়েকদিন পরেই মায়ের বোধন। সেই বোধনের আগেই আর এক মা ও তার তিন সন্তানের বিসর্জন হয়ে গেল। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা যায়, স্বামী আনন্দ গড়াই ও সন্তানদের নিয়ে পুরুলিয়ার বান্দোয়ানে থাকতেন পিয়া গড়াই (৩০)। তিন শিশুকন্যা বৈশাখী (১৩) পল্লবী (১০) ও সৌরভী (৬)। বৃহস্পতিবার বেশ কয়েকটি কাজ নিয়েই মৃত মহিলার স্বামী ঝাড়খন্ডে গিয়েছিলেন। বাড়িতে ফিরে এসে দেখেন স্ত্রী ও সন্তানরা অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। ৪ জনকে এইভাবে দেখে চিৎকার শুরু করেন তিনি। আনন্দ গড়াইয়ের চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। সকলে মিলে ৪ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।
আনন্দবাবুর বাবা জানিয়েছেন, রাত আটটা নাগাদ খাওয়ার কথা বলেছিলেন পিয়া। কিন্তু শরীর ভালো না থাকায় তিনি খাননি। রাত দশটা নাগাদ পুত্রবধূর ঘরে আলো জ্বলছিল। ছেলে ঘরে ফিরে চারজনকেই অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে। সূত্রের খবর চারজনেই মুড়ি খেয়ে ঘুমিয়ে ছিলেন। তাহলে কিভাবে মৃত্যু হল চারজনের। এটা আত্মহত্যা নাকি বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে পুলিশ। পুজোর আগে ৪ জনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে