এই মুহূর্তে

শাহের পাল্টা সভা এবার অভিষেক, রায়দিঘি থেকে দেবেন কড়া জবাব

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার পরিবর্তন সভার নাম করে রায়দিঘি এসে তৃণমূল কংগ্রেস এবং মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রথযাত্রা শুরু করেছে বিজেপি। সেখানে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে শীর্ষ বিজেপি নেতারা এসে হাজির হচ্ছেন। আর রাজ্য সরকারের বিরুদ্ধে নানা কুকথা বলছেন বলে অভিযোগ। এবার অমিত শাহের সভার পাল্টা সভা একই জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এই খবর মিলেছে।

এদিকে আজ রায়দিঘির মথুরাপুরে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে এবার পাল্টা সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী ৮ মার্চ, রবিবার, রায়দিঘিতে সভা করবেন ডায়মন্ডহারবারের সাংসদ। ইতিমধ্যেই সভা সমাবেশ করতে শুরু করে দিয়েছেন অভিষেক। আজই নজরুল মঞ্চে তপসিলি সংলাপ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপিকে কড়া ভাষায় বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে কড়া জবাব দেবেন অভিষেক।

এছাড়া আগামী ৮ মার্চ ঠিক করার নেপথ্যে অন্য কারণ রয়েছে। সেটা হল, আগামী ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদেই এই ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। তাই ওই দিনটি কাটিয়ে তারপর সভা করবেন লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা। আর এই সভাকে ঘিরে এখন সেখানে সাজ সাজ রব শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলার নেতাদের কাছে সেই খবর পৌঁছে গিয়েছে। তাই সভাস্থল তৈরির কাজ এবং নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। এবার তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বলেছেন অমিত শাহ। সেই কথার জবাব দেবেন খোদ অভিষেকই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দু’‌দফায় বিধানসভা নির্বাচন হবে বাংলায়, ফলাফল ঘোষণা ৪ মে

দক্ষিণ কলকাতার ভবানীপুর নয়, শুভেন্দুর পছন্দ নন্দীগ্রাম বিধানসভা

LIVE

অপেক্ষার অবসান, বাংলা-সহ ৫ রাজ্যের ভোট নির্ঘণ্ট ঘোষণার পথে নির্বাচন কমিশন

চন্দ্রকোণায় ষাঁড়ের ভয়ে ভীত গ্রামবাসীরা, লাঠি হাতে তটস্থ সকলে

মার্চ মাস থেকেই বকেয়া ডিএ কার্যকর, ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

ভোট ঘোষণার আগেই ২৭ জন পুলিশ অফিসারকে বদলি করল নবান্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ