নবদ্বীপে হাসপাতাল রোডে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ : SIR নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এর আঁচ ছড়িয়েছে সংসদ ভবনেও। এই আবহেই নবদ্বীপে ভোটার কার্ড কেলেঙ্কারি। হাসপাতাল রোডের কাছে পরিত্যক্ত জায়গায় উদ্ধার একাধিক ভোটার কার্ড। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গিয়েছে ভোটার কার্ডগুলো।

সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। শুরু দিন থেকে SIR নিয়ে উত্তপ্ত সংসদ ভবন। দফায় দফায় মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। এবার এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে নবদ্বীপ। কিন্তু কারা এই কার্ড ফেলে গিয়েছে, তা জানা যায়নি। সূত্রের খবর, ওই ভোটার কার্ডগুলো দেখে যাঁদের নামে রয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা জানান, ভোটার কার্ড বাড়িতেই রয়েছে। এরপরেই রহস্য দানা বাঁধতে শুরু করে। ডুপ্লিকেড ভোটারকার্ড কারা বানাল। ফেলেই বা গেল কেন?  কীভাবে সেই একই কার্ড রাস্তায়? প্রশ্নের পর প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর। স্থানীয়রাই প্রথমে এই কার্ডগুলো দেখতে পায়। তাঁরাই খবর দেয় পুলিশে। পুলিশ এসে কার্ডগুলো নিয়ে যায়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। এই ঘটনাই তার প্রমাণ। এরসঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে দাবি তাঁদের। উল্টোপাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। এমনটাই দাবী তৃণমূলের। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এরসঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি চক্রান্ত করে এটা করছে। শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের মতো এলাকায় এমন গুরুত্বপূর্ণ নথি—ভোটার কার্ড ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। কারা ফেলল? কেন ফেলল? উদ্দেশ্য কী?—সব প্রশ্নের উত্তর খুঁজে দেখছে পুলিশ।

উল্লেখ্যে কয়েকদিন আগে সল্টলেকের রাস্তায় উদ্ধার ভিন রাজ্যের আধারকার্ড। উত্তরপ্রদেশ রাজস্থান, মধ্যপ্রদেশের ঠিকানায় থাকা এই আধারকার্ডগুলোকে উদ্ধার করা হয়েছে। সল্টলেকের বিএ সিএ ব্লকের মাঝে ভিন রাজ্যের আধার কার্ড উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য।

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২