৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শীতের আমেজে বইয়ের গন্ধে মাতোয়ারা হতে তৈরি মুর্শিদাবাদ। একসময় ওয়াকফ বিল বাতিলের দাবিতে হিংসায় জ্বলে উঠেছিল যে মুর্শিদাবাদ জেলা সময়ের সঙ্গে সেখানে চিত্র বদলেছে।সোমবার বহরমপুর(Baharampur) ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪৫তম মুর্শিদাবাদ জেলা বইমেলার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী(Minister Sidiqulla Chowdhury)। আগামী কয়েকদিন এই মাঠই হয়ে উঠবে জেলার সংস্কৃতি মনস্ক মানুষের মিলনস্থল।
​

এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, “বই কেবল জ্ঞানের ভাণ্ডার নয়, বই আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। ডিজিটাল যুগেও বইয়ের গুরুত্ব যে কমেনি, এই মেলা তার বড় প্রমাণ।” উদ্বোধনী মঞ্চে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা শাসক নিতিন সিঙ্হানিয়া এবং বিধায়ক মোহাম্মদ আলী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।​উদ্বোধনের দিন থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় গ্রন্থপ্রেমীদের মতে, প্রতি বছর এই মেলার জন্য তাঁরা চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন। আগামী কয়েকদিন ব্যারাক স্কোয়ারে আক্ষরিক অর্থেই ‘চাঁদের হাট’ বসতে চলেছে।

হিংসার আগুনের দগ্ধ হয়ে যাওয়া মুর্শিদাবাদ ফের চেতনার আলোতে উদ্ভূদ হবে । বইয়ের পাতা আবারও ভাবতে শেখাবে সকলকে। যেখান থেকে সৃষ্টি হবে সুস্থ মানসিকতার। হিংসা নয় বই দেখাবে অহিংসার পথ। সেই আশা নিয়ে প্রকাশকরা হাজির সারি সারি বই নিয়ে মুর্শিদাবাদে।আগামী কয়েক দিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান নতুন বইয়ের পাতার গন্ধে মম করবে। প্রতিদিন সেখানে সাহিত্যের ওপর আলোচনা সভা বসবে। থাকবে বিভিন্ন ধরনের সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রী থেকে সব বয়সের মানুষ ছুটে আসবে নতুন বইয়ের খোঁজে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত