ভরতপুরে বেপরোয়াভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ ও ভাটপাড়া: রাতভর বেপরোয়া ভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের এই ঘটনা ভরতপুর থানা সংলগ্ন এলাকার। প্রায় ৬০ লক্ষ টাকার গহনা চুরির অভিযোগ করেছেন দোকান মালিক সাবিনা ইয়াসমিন। পরে ভরতপুর থানার(Bharatpur P.S.) পুলিশ এসে তদন্ত করলেও দুষ্কৃতিদের ধরা যায়নি।

সিসিটিভি(CCTV) ফুটেজে দেখা গিয়েছে এদিন রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। তাদের হাতে শাবল লোহার রড (Iron Road)ইত্যাদিও ছিল। আগাগোড়া কাপড় দিয়ে মুখ মোরা দুষ্কৃতীদের।প্রথমে দোকানের পিছনে দেওয়ালের সিদ কাটার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। চেষ্টা বিফল হলে পরে দোকানের সামনে সাটার ভেঙে চুরির ঘটনা ঘটায় ।

এমনকি চুরি করা সামগ্রী ওই দোকানের পিছনে ভাগাভাগি করার ঘটনাও দেখা গিয়েছে। খোদ থানা লাগোয়া দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে,বিধায়ক তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পেল এক্সরে-ইউএসজি মেশিন।উন্নত পরিষেবা দেবার ক্ষেত্রে পর্যাপ্ত সরঞ্জাম ও চিকিৎসক না থাকায় ‘রেফার রোগে’র তকমা সেটেছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মুকুটে। যদিও ভাটপাড়ার বিধায়ক(MLA Bhatpara) পবন কুমার সিং হাসপাতালের হাল ফেরানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালের উন্নয়নে ‘বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে’ জনদরদী বিধায়ক পবন কুমার সিং তাঁর বিধায়ক তহবিল থেকে হাসপাতালের উন্নয়নে ২৯.৫০ লক্ষ টাকা বরাদ্দ করেন। ওই টাকায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ইতিমধ্যেই পেয়ে গিয়েছে এক্সরে ও ইউএসজি মেশিন। হাসপাতাল সুপার মিজানুল ইসলাম বলেন, বিধায়ক তহবিলের অর্থে তারা এক্সরে(X-Ray) ও ইউএসজি মেশিন পেয়েছেন। কিন্তু প্রয়োজনীয় আরও কিছু সরঞ্জাম মিললে পরিষেবা আরও ভালো দেওয়া যাবে।নতুন দুটি অত্যাধুনিক মেশিনের জন্য হাসপাতালে চিকিৎসা পরিষেবা খানিকটা উন্নতি করা যাবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি