মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদের গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-পুলকার দুর্ঘটনার পর মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে পূর্ব রেল।  একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যান এবং তাঁর সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং পরে গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে।

শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন আসার সময় একটি স্কুলভ্যান লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। সেই সময় ট্রেনের ধাক্কায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই স্কুলপড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় আরও চার পড়ুয়া এবং ভ্যানচালককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আপ লাইন দিয়ে একটি ট্রেন চলে যাওয়ার পরও লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি। গেট খোলা থাকায় স্কুলভ্যানটি রেললাইন পার হতে যায়। ঠিক সেই সময় ডাউন লাইন দিয়ে দ্রুতগতিতে আসে নিমতিতা-কাটোয়া লোকাল এবং ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়দের একাংশের দাবি, গেটম্যানের চরম গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অনেকেই অভিযোগ করেন, গেটম্যান নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। 

আরও পড়ুনঃ নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, তদন্তের নির্দেশ রেলের

ঘটনার পরই পূর্ব রেল বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গেটম্যান এবং সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেল। আহতদের চিকিৎসার সমস্ত খরচও রেল বহন করবে বলে জানানো হয়েছে।

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার