মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ হতে চলেছে, বিধানসভায় পেশ হবে বিল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাংলায় আর একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উপর সিলমোহর পড়েছে। যা নিয়ে খুশি ছিলেন মুর্শিদাবাদবাসী। এবার সেই খুশি আরও একধাপ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুর্শিদাবাদবাসীর যে আবেগ ছিল সেটাতে এবার সিলমোহর পড়ল। এই নয়া মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে জুড়ছে রাজা কৃষ্ণনাথের নাম। একদিকে ঐতিহাসিক এবং অপরদিকে জেলার মানুষের আবেগ একসূত্রে গেঁথে ফেললেন মুখ্যমন্ত্রী। আর এই খবর সামনে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে মুর্শিদাবাদে। তাই এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম হচ্ছে—‘মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়।’ আজ, শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার।

এদিকে ‘ঐতিহাসিক’ কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে রাজার নাম জুড়ে দেওয়ার নেপথ্যে একটি কারণ আছে। সেটি হল, এই জেলার মানুষের দাবি। মুর্শিদাবাদবাসীর দাবি ছিল, যাঁর দান করা জমির উপর প্রতিষ্ঠান গড়ে উঠবে সেই রাজার নাম যেন বাদ না পড়ে। সেই দাবিতে এবার মান্যতা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই তো আগামীকাল, শনিবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হবে। রাজ্যপাল সম্মতি দিলেই ওখানে সরকারিভাবে বদলে যাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম। এটা জানতে পেরেই এখন নবাবের জেলায় খুশির হাওয়া বইতে শুরু করেছে।

অন্যদিকে ১৮৫৩ সালে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পরে কৃষ্ণনাথের নাম ছিল না। তা নিয়ে মানুষের একটা দাবি ছিল। সেই দাবিকেই এবার মান্যতা দেওয়া হচ্ছে। এই মান্যতা বাস্তবায়িত হলেই খুশি হবেন জেলার মানুষজন। নাম পরিবর্তনের দাবিতে সরব আগে হয়েছিলেন প্রাক্তনী থেকে বিশিষ্টজনেরা। নবান্ন সূত্রে খবর, জেলার মানুষের বহুদিনের দাবিকে সম্মান জানিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নামকরণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।

এছাড়া এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করলে মুর্শিদাবাদের মানুষের বহুদিনের অভিমান প্রশমিত হবে বলেই মনে করা হচ্ছে। এই ঘোষণা চাউর হতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে বহরমপুর–সহ গোটা জেলায়। রাজা কৃষ্ণনাথের অবদানকে স্বীকৃতি দিতেই এই নতুন নামকরণ করা হচ্ছে। আর তাই প্রশাসনিক স্তরে নাম পরিবর্তনের প্রক্রিয়াও দ্রুত শেষ করার কাজ শুরু হয়েছে। শহরের প্রবীণ নাগরিক থেকে শুরু করে ছাত্রসমাজ—সকলেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দেরিতে হলেও ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা ঘটল। এই পদক্ষেপের ফলে মুর্শিদাবাদের শিক্ষা–সংস্কৃতির ইতিহাসে রাজা কৃষ্ণনাথের নাম চিরতরে থেকে যাবে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস