গান শেখানোর নামে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : গান শেখানোর নাম করে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার শিক্ষক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তাহেরপুর এলাকায়। থানায় অভিযোগ জানানোর এক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বছর ১৯-র ওই ছাত্রীকে বাড়িতে গান শেখাতে যেতেন অভিযুক্ত শিক্ষক অসীম বিশ্বাস। বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কোনো রকমে ঘর থেকে বেড়িয়ে পালিয়ে বাইরে এসে চিৎকার করে ওই নির্যাতিতা। স্থানীয়দের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা।

নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষক অসীম বিশ্বাসকে গ্রেফতার করেছে তাহেরপুর থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়নপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানাতেই বসেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

শিক্ষককে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের শেষে বৃহস্পতিবারই তাকে আদালতে তোলা হয়েছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।

নির্যাতিতার পরিবার জানিয়েছে, বাড়িতে গান শেখাতে আসত অভিযুক্ত। ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। ভাগ্যক্রমে নির্যাতিতা ঘর থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসায় রক্ষা পেয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরাও।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির