হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরে হস্টেলের বাথরুম থেকে ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পর তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই সন্দেহের বশে ওই হস্টেলেরই নবম ও দশম শ্রেণীর দু’জন ছাত্রীকে আটক করেছে।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রীরা নিজেদের দোষ স্বীকার করেছে। বর্তমানে তাদের হোমে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জারি রয়েছে। তবে ঠিক কী কারণে এই নির্মম ঘটনা ঘটানো হলো, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও ফরেনসিক দল ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন-দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

মৃত ছাত্রীর বাবা অনিমেষ কুমার সাহা জানান, সকালে তিনি স্কুলের ভেতরে গিয়েছিলেন এবং সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের কাছ থেকে জানতে পারেন যে দু’জন ছাত্রীকে এই ঘটনায় আটক করা হয়েছে। তিনি আরও জানান, মৃত ছাত্রীর মা বর্তমানে বাইরে রয়েছেন এবং তিনি ফিরে আসার পরই থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই স্কুলের মূল ভেতরে বা ফরেনসিক টিমের কাছে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, এই ঘটনার পর হস্টেলে থাকা অন্যান্য ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। এই ঘটনার পর কোনও অভিভাবকই আর তাঁদের সন্তানদের এই হস্টেলে রাখতে ভরসা পাচ্ছেন না এবং তাঁরা প্রত্যেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ