খড়গপুরে রাশিয়ার ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

বিদেশি ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু (Mysterious Death) খড়গপুরে। খড়গপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক রাশিয়ান ইঞ্জিনিয়ারের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশি ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু (Mysterious Death) খড়গপুরে। খড়গপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক রাশিয়ান ইঞ্জিনিয়ারের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কীভাবে ওই বিদেশি ইঞ্জিনিয়ারের মৃত্যু হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রাশিয়ান ইঞ্জিনিয়ারের নাম গাতুলিন রুশলান(Gatullin Ruslan)। তাঁর বয়স ৬০ বছর। শুক্রবার খড়গপুরে  ৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বহুতলে সাত তলার ২১৭৭ রুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ওই রাশিয়ান ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হল, তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থল পৌঁছেছেন মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপক সরকার, খড়গপুরের সার্কেল ইন্সপেক্টর অতীন্দ্রনাথ দত্ত, খড়গপুর গ্রামীন থানার ওসি মহম্মদ আসিফ সানি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নিছক মৃত্যু, নাকি আত্মহত্যা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে তাও।

জানা গিয়েছে গত ৪ নভেম্বর খড়গপুরের রেশমি কারখানাতে চারজন কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন। সেই চারজনের দলে ছিলেন গাতুলিন রুশলান। ইতিমধ্যে তাঁর বাকি তিন সঙ্গীকে আটক করেছে পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাঁদেরকে আটক করে খড়গপুর গ্রামীণ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?