কাটতে চলেছে জট! হাওড়া পুরসভার ওয়ার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভা নিয়ে জটিলতা চলছেই। এবার সেই জটিলতা কাটাতে উদ্যোগী হয়েছে নবান্ন। হাওড়া পুরসভায় ৫০-র বদলে ৬৬টি ওয়ার্ড রাখার ভাবনা চিন্তা চলছে। এলাকায় জনসংখ্যায় বৃদ্ধির কারণেই ওয়ার্ড বাড়ানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে এই নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুরসভার আইন অনুযায়ী ১৯৮০ সংশোধনের জন্য বিধানসভায় বিলা আনার কথা ভাবা হচ্ছে। ২০১৫ লাসে বালি পুরসভার সঙ্গে হাওড়া পুরসভাকে জুড়ে দেওয়া হয়েছিল। তখন ওয়ার্ড সংখ্যা হয়েছিল ৬৬। হাওড়া পুরসভাতেই রয়েছে ৫০টি ওয়ার্ড। ফলে প্রশাসনিক সমস্যার কারণে বালি পুরসভাকে আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় তাতে সিলমোহর দেননি। যদিও চলতি বছরে তাতে সিলমোহর দিয়েছেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্য সরকার সূত্রে খবর, বিগত ১০ বছরে হাওড়া পুরসভায় জনসংখ্যা বেড়েছে। তাই সব ঠিক রাখতে চাইলে ৬৬টি ওয়ার্ডের প্রয়োজন। সেই জন্য আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। হাওড়া পুরসভায় দীর্ঘদিন ভোট হয়নি। ২০১৩ সালের পরে আর ভোট হয়নি হাওড়া পুরসভায়। মাঝে একবার ভোট হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পুরসভা নিয়ে বিভিন্ন জটের সৃষ্টি হয়েছে। তাি সমস্ত জট কাটাতে এবার উদ্যোগী হয়েছে নবান্ন। তাই মন্ত্রিসভার বৈঠকে বিশেষ আলোচনা হয়েছে হাওড়া পুরসভা নিয়েছে। জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে হাওড়া পুরসভায় ৬৬ ওয়ার্ড রাখার ভাবনা রয়েছে রাজ্যের।

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য