নবদ্বীপে রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের নবদ্বীপ ভালুকা- কানাইনগর এলাকায় ভয়াবহ পথ দূর্ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায়।মোটরবাইক ও স্করপিও মুখোমুখি সংঘর্ষ হয় ।ঘটনাস্থলেই মৃত ২ বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর মৃত দুই যুবকের বাড়ি তালতলা মিঞা পাড়ায়। ঘটনায় মৃতদের উদ্ধার করে নবদ্বীপ থানার(Nabwadip P.S.) পুলিশ। এলাকাবাসী এবং পুলিশ সূত্রে খবর, মৃত দুই বাইক আরোহী উচ্চ গতি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সন্ধ্যা নাগাদ স্করপিও গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে।

তারপরেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।বাইক আরোহি মৃত দুজনের নাম উজ্জ্বল ভাদুড়ী (বয়স ২৮) পিতা – তেতুল ভাদুড়ী ও অরুপ সেন (বয়স – ১৬) পিতা – অসীম সেন।এদিন সন্ধ্যায় সম্পর্কে দুই ভাই মুকুন্দপুরের বাড়ি থেকে মোটর বাইকে চড়ে বিষ্ণুপুর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। কানাইনগর ভালুকা বটতলা পেট্রোল পাম্পের কাছে উল্টো দিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় লুটিয়ে পড়ে ২ যুবক। ঘটনার খবর পেয়ে ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ। পরে পুলিশকে ঘিরে সাময়িকভাবে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা। জনতাকে বুঝিয়ে দেহ দুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি স্করপিও ও বাইকটিকে আটক করার পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।

দুজনের বাড়িই মুকুন্দপুর সব্জি বাজারে। পুলিশ scorpio গাড়ি ও মোটরসাইকেল দুটি আটক করেছে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি জেলায় জেলায় চলছে লাগাতার। প্রতিনিয়ত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তারপরেও বেপরোয়া গতির বলি হচ্ছেন প্রতিদিন একাধিক অল্পবয়সি যুবক। হুশ ফিরছে না কিছুতেই। ফলে অকালে চলে যাচ্ছে তরতাজা প্রাণগুলি একের পর এক।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ