গর্বের শহর নবদ্বীপকে দখলদার হটিয়ে পরিষ্কার পরিছন্ন রাখতে রাস্তায় নামল পুরসভা ও পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপ পৌরসভার পৌরপিতার নেতৃত্বে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক ও উচ্চ পদস্থ পুলিশ অধিকারিকদের সঙ্গে নিয়ে রবিবার নবদ্বীপ শহরের(Nabwadip City) ব্যস্ততম রাস্তা নবদ্বীপ রাধাবাজার মোড় থেকে পোড়ামাতলা মোড় হয়ে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির মহাপ্রভু পাড়া পর্যন্ত রাস্তার দুধারে স্থায়ী দোকান ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানদারদের তাঁদের নিজের নিজের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ রাখার আবেদন করতে রাস্তায় নামলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।

সেইসঙ্গে আগামী সাতদিনের মধ্যে যদি তারা এই কাজ না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার পক্ষ থেকে তা সরিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।এবিষয়ে পৌরপতি ক্যামেরার সামনে বলেন, তার কাছে বিভিন্ন সময় নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তারা রাস্তায় বেরিয়ে ঠিক মতো যাতায়াত করতে না পেরে অসুবিধার সম্মুখীন হন। এছাড়া রাজের মুখমন্ত্রীর(CM) নির্দেশ অনুযায়ী বিভিন্ন শহর গুলিকে পরিষ্কার পরিছন্ন রাখার উপর জোর দিয়ে নির্দেশিকা জারি করেছেন শহরের বিভিন্ন রাস্তাঘাটে যেসমস্ত অবৈধ দোকান ও পাকা কাঠামো রয়েছে তা সরিয়ে ফেলতে হবে।

সেইমতো বিভিন্ন জায়গায় প্রশাসনিক ভাবে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তাই আমাদের গর্বের শহর মন্দির নগরী নবদ্বীপ ধামকেও পরিষ্কার পরিছন্ন রাখতে নবদ্বীপ পৌরসভা সকলের সহযোগিতা কামনা করেন। কোনভাবেই চলাচলের পথ আটকানো যাবে না। এদিন এই অভিযানে পুলিশ ও সামিল হন। সাত দিন পর নবদ্বীপ পৌরসভা বেআইনি দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করবে বলে জানা গিয়েছে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর