ছেলে ধরা সন্দেহে মহিলাকে পাকড়াও নবদ্বীপে,পুলিশের হাতে তুলে দিল বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে ধরে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার(Nabwadip P.S.) চর ব্রহ্মনগরে। ছেলে ধরা সন্দেহে(Suspected Child Lifter) এক মহিলাকে পাকড়াও করার পর তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হাতে কাপড় জামা বাঁধা একটি বস্তা নিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন এক মহিলা। স্থানীয় লোকজন দেখামাত্রই তার পিছু নেয়। তাকে আটকাবার চেষ্টা করে। অবশেষে ওই মহিলাকে আটকে রেখে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে বিভিন্ন সময় বিভিন্ন রকম অসংগতিপূর্ণ কথাবার্তা বলতে থাকে। তখনই মানুষের সন্দেহ হয় এবং পুলিশে খবর দেয়। আইন নিজের হাতে না নিয়ে এলাকার সাধারণ মানুষ ছেলে ধরা সন্দেহে মহিলাকে(Lady) তুলে দেয় পুলিশের হাতে। বর্তমানে মহিলাকে নবদ্বীপ থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অফিসাররা। জেলায় জেলায় ফের ছেলে ধরার গুজব এবং আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে।

বেশ কয়েকটি এলাকায় গণপ্রহারের ঘটনাও ঘটেছে। আবার ছেলে ধরা সন্দেহে আটক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে জন রোষের মুখে পড়েছে পুলিশ অফিসাররা। প্রশাসনের পক্ষ থেকে বারবার জেলায় জেলায় ফের প্রচার অভিযান শুরু হয়েছে। ছেলে ধরা গুজব বা সন্দেহে কাউকে মারধর না করে প্রশাসনকে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানানো হচ্ছে সাধারণ মানুষকে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২