সান্তাক্লজের বেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের সঙ্গে সময় কাটালেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: সান্তাক্লজের বেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপহারের ডালি নিয়ে হাজির জেলা শাসক।প্রতিদিনের মতো নাকাশিপাড়ার(Nakashipara) সোনাডাঙ্গার অঙ্গনওয়ারী কেন্দ্রে হাজির হয়েছিলেন খুদে পড়ুয়ারা। হঠাৎ সেখানে সপারিষদ সান্তা ক্লজের বেশে উপহারের ডালি নিয়ে উপস্থিত জেলাশাসক(DM)। তা দেখে তাজ্জব পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। রাত পোহালেই বড়দিন, তার আগে জেলার বিভিন্ন অঙ্গনওয়ারী কেন্দ্রের খুদে পড়ুয়াদের হাতে উপহার তুলে দিতে গোপনে সান্তাক্লজের বেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন নদিয়ার জেলাশাসক এস অরুন প্রসাদ। কর্মসূচির নাম দেওয়া হয়েছিল “সিক্রেট সান্তা”।

সেই মতো মঙ্গলবার সকালে নাকাশিপাড়ার সোনাডাঙ্গা গ্রামের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত হন জেলাশাসক এস অরুন প্রসাদ। সঙ্গে ছিলেন কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক(SDO) শারদ্বতী চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। অঙ্গনওয়ারী কেন্দ্রে হঠাৎ জেলাশাসক উপস্থিত হওয়ায় তাজ্জব হয়ে যান খুদে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। খুদেদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ তাদের সাথে সময় কাটান তিনি। জেলাশাসকের এহেন কর্মকাণ্ডে খুশি অভিভাবকেরা।

এদিকে,বড়দিনের আগে মানবিক পুলিশ। সান্তাক্লজের মতো উপহার নিয়ে মানবিক ভাবে পাশে দাঁড়াল পুলিশ সুপার।এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কল্যানী থানার(Kalyani P.S.) উদ্যোগে কল্যাণী জে এন এম হাসপাতালে শীতবস্ত্র বিতরণ করা হল ।উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার এসপি(SP) কুমার সানি রাজ ও পদস্থ কর্মকর্তারা। এদিন প্রায় ২০০ জন দুঃস্থ মানুষ এবং রোগীর পরিবারের হাতে শীত বস্ত্র দেওয়া হল বলেই জানান পুলিশ সুপার। এদিন তিনি জানান যত দিন শীত থাকবে ততদিন রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন জায়গায় এই শীত বস্ত্র প্রদান করা হবে। ইতিমধ্যে পুলিশ জেলার বিভিন্ন থানা এই কাজ করছে। মঙ্গলবার কল্যাণীতে এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর