নদিয়ার মাজদিয়া সীমান্তের কাছে একাধিক বাঙ্কারের হদিশ, উদ্বিগ্ন বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণগঞ্জ: ভারত – বাংলাদেশ সীমান্তে প্রজাতন্ত্র দিবসের আগে উদ্ধার হল বাঙ্কার। হইচই কাণ্ড বিএসএফ মহলে। বাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার হল বাঙ্কার(Bunker)। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী(BSF) বুধবার দুপুরে মাটি খুঁড়ে একে একে উদ্ধার করে তিনটি বাঙ্কার । স্বভাবতই ২৬ শে জানুয়ারির আগে বিএসএফের বড় সাফল্য ।এই বাঙ্কার উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তিনটি বাঙ্কার। তার মধ্য থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, অবৈধ নানা ধরনের মাদক।

সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মধ্যে লোহার কয়েক টি বাঙ্কার পুঁতে রাখা রয়েছে।সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সীমান্ত রুক্ষী বাহিনী। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া(Majdia) সুধিররঞ্জন লাহিড়ী মহা বিদ্যালয়ের সামনের একটি বাগানে ভিতর মাটির নিচে থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাঙ্কার । বাঙ্কার খুলতেই বিএসএফের চক্ষু চড়ক গাছ।সেই বাঙ্কার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, মাদক ইত্যাদি। এই মাদক ও সিরাপ গুলি পাচারকারীরা বাংলাদেশে পাচার করা উদ্দেশ্যে জোগাড় করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ায় এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাঙ্কারে ভরে মাটিতে পুঁতে রেখেছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ঘটনার পর ওই এলাকা ঘিরে রেখেছে বিএসএফের জওয়ানরা ।

বাগানের(Garden) ভিতর আরো তল্লাশি চালাচ্ছে বিএসএফ(BSF) । আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকাকে। বর্তমানে ভারত বাংলাদেশ উত্তেজনার পরিবেশের মধ্যে একের পর এক লোহার বাঙ্কার কিভাবে সকলের চোখ এড়িয়ে মাটির তলায় রাখা হল ও সেখানে মাদক লুকিয়ে রাখা হলো তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে বিএসএফ কর্তাদের। শুধু চোরা কারবারি নয়, এর সঙ্গে সীমান্তের ওপারের জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করছেন বিএসএফ কর্তারা। ওই এলাকায় আরোও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ধরনের একাধিক বাঙ্কার উদ্ধার হওয়ায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁটো করা হয়েছে। এই বাঙ্কার গুলি উদ্ধার হওয়ার পর ওই এলাকায় ড্রোন(Drone) উড়িয়ে এবং গোয়েন্দা কুকুর এনে আরো তল্লাশি অভিযান জোরদার করা হচ্ছে।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির