ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

Share:

নিজস্ব প্রতিনিধি ,নৈহাটি:এবার গ্রেফতার হল নৈহাটি শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নৈহাটি পৌরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করল নৈহাটি থানার(Naihati P.S.) পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের পাশাপাশি খুনের চেষ্টা, ধর্ষণ সহ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে । ধৃতকে গ্রেফতার করে শনিবার দুপুরে বারাকপুর আদালতে(Barackpore Court) পাঠানোর সময় থানা চত্বরের ভেতরে সাধারণ মানুষজন জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায়। মারধর করা হয় তাঁকে। ছোড়া হয় ডিম। একে কেন্দ্র করে নৈহাটি থানা চত্বরে তুমুল উত্তেজনা দেখা দেয়।

জানা গেছে,শুক্রবার রাতে সোদপুরের একটি নামজাদা আবাসন থেকে পুলিশ নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়কে পাকড়াও করে নিয়ে আসে পুলিশ। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃতকে ব্যারাকপুর আদালতে পাঠানোর জন্য থানা থেকে শনিবার দুপুরে বের করতেই এলাকার পুর মহিলা সহ বিজেপি কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পরে।পুলিশের উপস্থিতিতে ধৃত অভিজিৎকে মারধর করা হয়।তুলকালাম পরিস্থিতি তৈরি হয় নৈহাটি থানা চত্ত্বরে। পুলিশে উপস্থিতিতে চলে কিল, ঘুষি, লাথি।আর সাথে ডিম ছোড়া হয়।উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

পুলিশের ওপরে চড়াও হয় উত্তেজিত জনতা। স্থানীয় বিজেপি কর্মী – সমর্থকদের দাবি ৮ই মে ২০২৫ যখন অপারেশন সিঁন্দুর হয়,সেইসময় বিজেপি কর্মী সমর্থকরা নৈহাটি বড়মার মন্দিরের সামনে পাকিস্তান মুর্দাবাদ লিখছিলো।অভিযোগ সেই সময় অভিজিৎ সহ তার অনুগামীরা বিজেপি কর্মী কার্ত্তিক ঘোষালের উপর চড়াও হয়েছিল।রড দিয়ে তাঁকে মারধর করা হয়েছিল।বহুদিন হাসপাতালে চিকিৎসা চলে কার্ত্তিক -এর।এখনো সেই ক্ষত সারেনি,সেই ঘটনা সহ পরবর্তীতে এলাকায় সন্ত্রাস চালানোর একাধিক অভিযোগ রয়েছে।এদিন তারই বহিঃপ্রকাশ বলে জানান বিজেপি নেতৃত্ব। তবে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীদের উপর ধাক্কাধাক্কি হওয়ায় দুঃখপ্রকাশ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস