নৈহাটিতে জুট মিলের কর্মহীন শ্রমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি: হঠাৎ আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য নৈহাটির ৮ নম্বর বিজয়নগর এলাকা। আনন্দময়ী পাড়া এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস (৫০) হঠাৎ নিজের বাড়িতেই শুক্রবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা(Suicide) করেন। যার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তবে এলাকাবাসীদের তরফে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে আর্থিক অনটনে ভুগছিলেন সমীরবাবু। দুর্গাপূজার আগে থেকে নদীয়াতে একটি জুট মিলে(Jute Mill) তার কাজ হারিয়েছিলেন তিনি।

পারিবারিক অশান্তি না থাকলেও আর্থিক সমস্যায় তাদের চলার পথে বড় আকার নিচ্ছিলো।তারপরেই আজ আর্থিক চাপ সহ্য করতে না পেরেই সম্ভবত আত্মহত্যা করেন সমীর বিশ্বাস। তবে কি কারনে এই আত্মহত্যার ঘটনা ঘটলো তা এখনো সবারই অধরা। তবে প্রাথমিকভাবে সবদিক খতিয়ে দেখছে নৈহাটি থানার(Naihati P.S.) পুলিশ। যে গামছা দিয়ে তিনি আত্মহত্যা করেছেন সেটি পুলিশ আটক করেছে। প্রাথমিক তদন্তে ফুলে জানতে পেরেছি সকালে তাকে এক মাছ বিক্রেতা বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। কর্মহীন জুট মিলের শ্রমিক আত্মহত্যা করার আগে ঘরের বাইরে থেকে দরজা আটকে দিয়েছিলেন।

ভেতরে তার স্ত্রী এবং ছেলে ঘুমিয়ে ছিল। সেই সময় সে ঘরে বাইরে বারান্দার চালে লাগানো বাঁশের সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যা করেন। এদিকে ঘুম ভেঙে যাওয়ার পর তার স্ত্রী ও ছেলে বাইরে বেরোতে না পেরে পাশের বাড়ির এক জনকে ফোন করে তাদের দরজা খুলে দিতে বলেন সে দরজা খুলতে এসে দেখতে পায় ওই জুট মিলের কর্মহীন শ্রমিক গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ