রাজ্যে ২৭ লক্ষ ভুতুড়ে ভোটারের হদিশ পেয়েছে কমিশন, সাড়ে ১৫ লক্ষই মৃত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ককে সঙ্গী করেই রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)। সেই সমীক্ষার কাজ শুরুর প্রথম ২৫ দিনেই ২৭ লক্ষ ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে ১৫ লক্ষ ৫৩ হাজারই মৃত। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধনীর কাজ। ফলে বাদ পড়া ভোটারদের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা।

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এক মাস ধরে চলববে ওই সমীক্ষার কাজ। ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে এসআইআর নিয়ে। প্রচণ্ড কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন একের পর এক বুথ লেভেল অফিসার (বিএলও)। কেউ চাপ নিতে না পেরে আত্মঘাতী হয়েছেন। কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। শুধু বিএলও’রাই নয়, প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন ভোটাররাও। নাম বাদ যাওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কেউ অসুস্থ হয়ে পড়েছেন। গত এক মাসে এসআইআরের বলি হয়েছেন ৩৩ জন। প্রতিদিনই ধরা পড়ছে ভুতুড়ে ভোটার।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৭ কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি সম্পন্ন করেছেন বুথ লেভেল অফিসাররা। ৬ কোটি ৪৫ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে। যে ২৭ লক্ষ ভোটারের অস্তিত্ব পাওয়া যায়নি তার মধ্যে মৃতের সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার জন। ২ লক্ষ ৬১ হাজার জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। ২ লক্ষ ৮৮ হাজার জন স্থানান্তরিত হয়েছেন। খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে, তাঁদের মধ্যে ৫৮ হাজার ১৬৪ জনের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে।  বিজেপি রাজ্য নেতৃত্ব প্রথম থেকেই হুঙ্কার ছেড়েছেন এক কোটি ভোটার বাদ যাবেন। তবে সংখ্যাটি আতটা হবে না বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। সর্বোচ্চ ৩৫ লক্ষ হতে পারে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?