নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে ধমকালেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রামে পুলিশকর্তাদের বিরুদ্ধে খুনিদের সঙ্গে বৈঠক করার অভিযোগ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানায় ঢুকে এএসআই কে রীতিমতো ধমকালেন তিনি। থানার সামনে মজুদ থাকা কেন্দ্রীয় বাহিনী দেখে ক্ষোভ উগড়ে দিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য এরা কাশ্মীরের জঙ্গিদের ঠান্ডা করে এসেছে। আমি সেন্ট্রাল ফোর্সের নন্দীগ্রামের দায়িত্বে যিনি আছেন, তার সাথে কথা বলব । বলবো এখানকার গুন্ডাদের শায়েস্তা করুন। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari)।

কেন্দ্রীয় বাহিনীকে ধমক দিতেও দেখা যায় শুভেন্দুকে। বুধবার রাতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে নন্দীগ্রামে। তারপর থেকেই বৃহস্পতিবার সকাল হতেই নন্দীগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।রীতিমতো বিজেপি কর্মীরা নন্দীগ্রাম থানায়(Nandigram P.S.) বিক্ষোভ দেখালে SDPO বিক্ষোভকারীদের ডেকে মেঘনাথ পালের নেতৃত্বে তাদের সাথে কথা বলেন।বিক্ষোভকারীরা SDPO র সাথে কথা বলেন। বিক্ষোভকারীদের দাবি রেয়াপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীরকে সরাতে হবে, নন্দীগ্রামের সংখ্যালঘু অঞ্চলগুলোতে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে এবং নন্দীগ্রামের আইসিকেও(IC Nandigram) ভোটের দিন সাসপেন্ড রাখতে হবে। একই সঙ্গে যতজনের নামে অভিযোগ হবে সবাইকে গ্রেফতার করতে হবে।

SDPO -র কাছে উপযুক্ত আশ্বাস পাওয়ার পরে নন্দীগ্রাম থানা সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে সোনাচূড়ার মনসা বাজার এলাকায় মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার নির্বাচন রয়েছে নন্দীগ্রামে। বিজেপি মহিলা কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত হয়ে মনসা বাজারের বিভিন্ন দোকানে আগুন লাগায় বিজেপি কর্মীরা। ঘটনাস্থলেই নামে RAF, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপরে নন্দীগ্রাম হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রাম থানা(Nandigram P.S.) থেকে বের হওয়ার সময় শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেন বেশ কয়েকজনকে এর আগে ঘরছাড়া করেছি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের ব্যবস্থা করা হবে। বেশ কয়েকজনের নাম বলতেও শোনা যায় শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে তিনি জানান নির্বাচন কমিশনের কাছে দরবার করে তিনি নন্দীগ্রাম থানার আইসিকে ভোটের দিন যাতে সরানো হয় সেই দাবী জানাবেন। তিনি আইসি’ র সাসপেনশন চাইবেন।

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার