বিজেপিতে মোহভঙ্গ! তৃণমূলে ফিরলেন নন্দীগ্রমের দাপুটে নেতা পবিত্র কর

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূলে যোগদান করলেন নন্দীগ্রমের দাপুটে নেতা তথা বিজেপির দীর্ঘদিনের কর্মী পবিত্র কর। মঙ্গলবার ঘরওয়াপসি ঘটল তাঁর। গত বিধানসভার আগে তিনি তৃণমূলেই ছিলেন। ২০২১ সালে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে মোহভঙ্গ হল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তিনি। তৃণমূলে যোগদানের পরে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আলিঙ্গন করে ছবিও তোলেন। 

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, নন্দীগ্রামের মাটিতে বিজেপির পতন আর তৃণমূলের জয়যাত্রা আরও একধাপ এগিয়ে গেল! সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে শামিল হলেন নন্দীগ্রাম-২ ব্লকের বোয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর। তাঁর এই যোগদান প্রমাণ করে দিল, নন্দীগ্রামের মানুষ এবার বেইমানি আর বঞ্চনার রাজনীতিকে ছুঁড়ে ফেলে উন্নয়নের জোয়ারে গা ভাসাতে তৈরি। পবিত্র করকে তৃণমূল কংগ্রেস পরিবারে আন্তরিক স্বাগত জানায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নন্দীগ্রামের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।

এবার শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি হতে চলেছে বিজেপির এই দাপুটে নেতা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বলে পরিচিত তিনি। মনে করা হচ্ছে ভূমিপুত্রের ওপরেই ভরসা করতে চলেছে ঘাসফুল শিবির। নন্দীগ্রাম ২ ব্লকে বিজেপি এগিয়ে রয়েছে। সেই ব্লকের বাসিন্দায় এই পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকাতে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। সূত্রের খবর, কয়েকদিন আগেই আইপ্যাক এর সঙ্গে তার গোপন বৈঠক হয়েছিল। শুভেন্দু অধিকারী ও তার এই অনুগামী নেতার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক ফলপ্রসূ হয়নি মঙ্গলবারই প্রমাণিত হয়েছে। 

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের