‘উড়ন্ত চুম্বন’ ছুঁড়ে অশোকনগরের বিতর্কিত নারায়ণ গোস্বামী ফের তৃণমূলের প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি : বারবার তার বিতর্কিত মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। কখনো মঞ্চে বেসামাল ভাবে বক্তব্য রেখে সমালোচনার মুখে পড়েছেন তিনি। আবার কখনো উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক নারায়ণ গোস্বামীর(Narayan Goswami) ওপরে ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কালীঘাটে নিজের বাসভবন থেকে যে ২৯১ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন তার মধ্যে অশোকনগর বিধানসভা কেন্দ্রে ফের দলীয় টিকিট পেলেন বিতর্কিত নারায়ণ গোস্বামী। এদিন ভোটার প্রার্থী তালিকা প্রকাশ করে মহিলা ক্ষমতায়নের ওপরে ফের জোর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আসন্ন বিধানসভা নির্বাচনে ঘোষিত ২৯১ প্রার্থী তালিকায় এবারের টিকিট পেয়েছেন ৫২ জন মহিলা। আগেরবার ৩৮ জন মহিলা বিধায়ক ছিলেন।

এবার সেই জায়গায় মহিলা প্রার্থীর সংখ্যা বেড়েছে। বরাবরই নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেটাই মঙ্গলবার এর প্রার্থী তালিকায় প্রমাণ করলেন তিনি।আসন্ন বিধানসভা নির্বাচনে তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল। এই বছরে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েছেন তিনি। ৫০০ টাকা করে এই প্রকল্পের জন্য বাড়িয়েছেন। বরাবরই তিনি মহিলাদের বিশেষ নজরে দেখে থাকেন। যেকোনো প্রতিবাদেও সিংহভাগে দেখতে পাওয়া যায় তার সঙ্গেই মহিলাদের। প্রার্থী তালিকাতে সেই ছবি স্পষ্ট। এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন ৫২ জন মহিলা। ৯৫ জন তপসিলি প্রার্থী রয়েছেন। পাশাপাশি টিকিট পেয়েছেন ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে এসে প্রথমেই ভিকট্রি সাইন দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভোটে তার জয় নিশ্চিত এমনই আত্মবিশ্বাস চোখে মুখে ফুটে উঠেছে এই দিন। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু ,রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ সকল মনীষীদের স্মরণ করে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। পাশাপাশি বিজেপি এবং কমিশনকে নিশানাও বানিয়েছেন তিনি।মমতা বলেন, বিজেপির আড়ালে থেকে কমিশন খেলছে। এখন কিছু অশান্তি হলে তার দায় বিজেপি এবং কমিশনের। বাঙালির অস্মিতা রক্ষার লড়াই এটা। এই লড়াইয়ে জিতবে বাঙালি। তিনি স্পষ্ট বলেন, ২২৬ এর বেশি আসনে জয় পাবে তৃণমূল। নেত্রীর স্লোগান হল….ভোট ফর তৃণমূল। নো ভোট ফর বিজেপি।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের