বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

স্বাধীনতা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ! বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা। অভিনব উদ্যোগ নিয়েছে ফুলিয়ার তাঁত শিল্পীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ! বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা। অভিনব উদ্যোগ নিয়েছে ফুলিয়ার তাঁত শিল্পীরা। আদতে কাপড়ে নকশা এঁকে, কেটে বা সেলাই করে কিংবা অশোক চক্র স্ট্যাম্পিং করে জাতীয় পতাকা তৈরি করা হলেও, এবার সম্পূর্ণ তাঁত বুনে তৈরি হচ্ছে জাতীয় পতাকা। যা দেশের চোখে বাংলার শিল্পের মর্যাদাকে আরও উচ্চস্তরে পৌঁছে দেবে।

এই বিষয়ে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক জানিয়েছেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাক ও ‘উইভার সার্ভিস সেন্টার’-এর সঙ্গে সহযোগিতায় এই অনন্য কাজটি সম্পন্ন করা হচ্ছে। সম্পূর্ণ ১০০% সুতি ব্যবহার করা হচ্ছে পতাকা তৈরিতে। হ্যান্ডলুম বা তাঁতের ‘কাট-শাটল’ পদ্ধতিতে ফুটিয়ে তোলা হবে অশোক চক্র। ২:৩ অনুপাত বজায় রেখে ২১ ইঞ্চি মাপের পতাকা তৈরি করা হচ্ছে। স্বদেশী চিন্তাভাবনা ও বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, ‘ভারতীয় জাতীয় পতাকার চেয়ে গর্বের কিছু হতে পারে না, সেই পতাকাকে সুতো দিয়ে বাংলার তাঁতে রূপ দেওয়া অনন্য অভিজ্ঞতা। টাঙ্গাইল তন্তুবায় সমবায় সমিতি এই কাজ করছে। এছাড়া বিশেষভাবে তৈরি জাতীয় পতাকার কয়েকটি কপি উড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘উইভার সার্ভিস সেন্টার’-এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের কাছেও এই বিশেষ শিল্পকর্মটি পৌঁছে দেওয়া হবে। এই বিষয়ে উইভার্স সার্ভিস সেন্টারের ডেপুটি ডিরেক্টর লক্ষণ বসাক জানিয়েছেন, গত মে মাসে নদিয়ার ফুলিয়াতে পরিদর্শন চলাকালীন, টাঙ্গাইল জামদানি তন্তুবায় সমবায় সমিতি লিঃ-এর ডিজাইনার মন্টু বসাকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। তারা রাজিও হন। এরপরেই এই কাজ শুরু হয়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস, আইনি বিপাকে ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া