NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

আজ বৃহস্পতিবার (১৮ জুন), সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) একটি যাত্রীবোঝাই ও একটি মালবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৯ জন যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি বটতলা ট্র্যাফিক পয়েন্টে। আজ বৃহস্পতিবার (১৮ জুন), সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) একটি যাত্রীবোঝাই ও একটি মালবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৯ জন যাত্রী। যাঁদের মধ্যে রয়েছেন দুই শিশু, দুই মহিলা এবং পাঁচজন পুরুষ। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু কিছুটা সময়ের জন্যে যান চলাচল বন্ধ রাখা হয়।

পুলিশ সূত্রের খবর, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির দিকে আসছিল NBSTC-র বাসটি। বাসটিতে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। ফুলবাড়ি বটতলা মোড়ে পৌঁছনো মাত্রই উল্টোদিক থেকে আসা একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। লরিটি আচমকাই সামনে চলে আসায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর মারাত্মক সংঘর্ষ হয় গাড়ির সঙ্গে। সংঘর্ষের তীব্রতায় বাসের ভিতর থাকা একাধিক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টার পুলিশ। এবং বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আর অন্যান্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের কারও হাত, পা ও কোমরে চোট লেগেছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে, অনেকেই প্রথমে এই ঘটনার বিষয়ে আঁচ করতে পারেননি। আহত এক যাত্রী বলেন, তিনি মেয়েকে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে আসছিলেন। তার মধ্যেই এই ঘটনায় তাঁদের হাতে-পায়ে চোট লেগেছে। তবে পুলিশ এখন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। ট্রাফিক সিগন্যাল এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের