মশারি খাটিয়ে চলছে কিনা আলুর চাষ! রহস্যটা কী…

হুগলি জেলার আরামবাগের কালিদানা এলাকায় চলছে মাঠের মধ্যে মশারি খাটিয়ে 'বঙ্গশ্রী' আলুর বীজ চাষ করার প্রচেষ্টা। সফল হলে লাভবান হবেন আলুচাষীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: খালি চোখে দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। কেননা এমন ঘটনা আর আগে কোনওদিন ঘটেছে কিনা সেটাই কেউ মনে করে বলতে পারবেন না। মশারি খাটিয়ে হচ্ছে কিনা আলুর চাষ! এমন ঘটনা কেউ কী কোনওদিন দেখেছেন না শুনেছেন। নাহ এটাই চূড়ান্ত বাস্তন। তাও কিনা এই বাংলার মাটিতে। হুগলি(Hooghly) জেলার আরামবাগ(Aarambag) থানার কালিদানা এলাকার কৃষকদের এখন উন্নতমানের হাইটেক আলু বীজ চাষে উৎসাহিত করা হচ্ছে রাজ্য সরকারে কৃষি দফতরের পক্ষ থেকে। সেই সূত্রেই সেখানে মশারির নিচে(Net House Farming) চলছে আলুর বীজ চাষ করার প্রচেষ্টা। পোকার শরীরবাহিত ভাইরাসের সংক্রমণ আটকাতে মশারির নিচে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ব্র্যান্ডের ‘বঙ্গশ্রী(Bangasree) আলু’র বীজ চাষ করা হচ্ছে। সরকারে এই বৈপ্লবিক প্রোজেক্টকে সফল করতে বৈজ্ঞানিক থেকে শুরু করে প্রশাসনিক ও চাষিদের তৎপরতা রীতিমত চোখে পড়ার মতন।

হাইটেক আলু বীজের পরীক্ষামূলক চাষ দেখতে আরামবাগে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারে কৃষি দফতর ও গবেষণাগারের একটি প্রতিনিধি দলও। প্রায় এক বিঘা জমিতে তৈরি নেট হাউসে মশারি খাটিয়ে কীভাবে আলু বীজ চাষ হচ্ছে সেটাই তাঁরা পর্যবেক্ষণ করেন। অভিনব এই চাষের বিষয়ে কৃষি দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, ওই জায়গায় যে প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে সেটা হল ভাইরাস মুক্ত বীজ উৎপাদন করা। বাংলায় প্রতিবছর ভিন্ন রাজ্য থেকে যে পরিমাণ আলুর বীজ আসে তা আনাতে বহু টাকা চাষিদের খরচ করতে হয়। কিন্তু সেই আলু বীজ যদি বাইরের রাজ্য থেকে না এনে নিজেদের রাজ্যের মধ্যে উৎপাদন করতে পারা যায় তাহলে চাষিরা উপকৃত হবেন, তাঁদের খরচও কমবে। আধিকারিকদের মতে, এর ফলে চাষিরা কম দামে সঠিক বীজ যেমন পাবেন, তেমনি গুণমানের দিক থেকেও ভালো বীজ পাবেন। এই লক্ষ্য নিয়ে বঙ্গশ্রী আলু বীজ উৎপাদনের পথা চলা শুরু হয়েছে।

কিন্তু মশারির ঘেরাটোপে কেন এই উৎপাদন? কৃষি আধিকারিকেরা এই বিষয়ে জানিয়েছেন, ভাইরাস-মুক্ত বীজ উৎপাদনের জন্য এই ধরণের সতর্কতা। নতুন পদ্ধতিতে কিভাবে আলু চাষ করা যায়, সেই বিষয়ে কর্মশালার আয়োজন করে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। টিস্যু কালচার করে গবেষণাগারে প্রথমে টেস্ট টিউবে আলুর চারাগাছ তৈরি করা হযচ্ছে। তার পর বিশেষ ভাবে তৈরি ‘নেট হাউস’-এ আলুর বীজ উৎপাদন করা হচ্ছে। পরবর্তীকালে আরও কয়েকটি জেলায় পলি হাউস বানিয়ে বঙ্গশ্রী বীজ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের