নিউটাউনে আম পাড়াকে কেন্দ্র করে বচসা, দাদা খুন করল ভাইকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: আম পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝামেলায় খুন হতে হল একজনকে। ঝগড়ার মধ্যে এক ভাই আরেক ভাইয়ের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। আঘাত করেন দাদা প্রশান্ত। মারা যান ভাই সুশান্ত। প্রশান্তকে খুন করার অপরাধে গ্রেফতার করেছে টেকনো সিটি থানার(Techno City P.S.) পুলিশ। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের(Newtown) আকন্দ কিশোরী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে দাদা প্রশান্ত রায়ের জমিতে বেশ কিছু আমগাছ(Mango Tree) আছে। সেই আম গাছ থেকে সুশান্ত বেশ কিছু আম পাড়ছিলেন।

একে কেন্দ্র করে দাদা ভাইয়ের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। ঝগড়াঝাঁটির মধ্যে হঠাৎ ভারী বস্তু দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় আঘাত করেন দাদা প্রশান্ত রায়। রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে সংজ্ঞাহীন হন সুশান্ত। পরিবারের লোকেরা এসে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় টেকনোসিটি থানার(Technocity P.S.) পুলিশ ঘটনাস্থলে এসে প্রশান্ত রায়কে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ চেয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। এই খুনের ঘটনায় ধৃত প্রশান্ত রায়কে আদালতে পেশ করবে পুলিশ। বাড়ির অন্যান্য সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সুশান্তকে যে ভারী বস্তু দিয়ে প্রশান্ত আঘাত করেছিলেন, সেটি রক্তমাখা অবস্থায় আটক করেছে পুলিশ।স্রেফ কয়েকটি আম পাড়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে গোলমালে যেভাবে খুনের ঘটনা ঘটল তাতে হতবাক স্থানীয় প্রতিবেশীরা।

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার