নিউ টাউনের গৌরাঙ্গনগরের নাবালিকাকে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি ,নিউ টাউন: উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউনে যে নাবালিকার অর্ধনগ্ন দেহ জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল তাকে প্রথমে ধর্ষণ করে তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আগেই ওই নাবালিকার বাবা অভিযোগ করেছিলেন তার মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। শনিবার ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসে। সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে, প্রথমে ধর্ষণ তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ওই নাবালিকার শরীরে একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগ পাওয়া গেছে। যৌনাঙ্গে ও ক্ষত রয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে যে রাতে ওই নাবালিকার সঙ্গে বাড়িতে বোনের ঝগড়া হয়েছিল সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গৌরাঙ্গনগরে একটি মোটরসাইকেলে উঠেছিল। ওই মোটরসাইকেলে যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি সহ দুজন যুবক ছিল। দুজনের মাঝে বসেছিলেন ওই নাবালিকা। এরপর শুক্রবার সকালে জঙ্গলে যেখানে ওই নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া গিয়েছিল তাকে সেখানে জোর করে টেনে, হিসেবে নিয়ে যাওয়ার কোন চিহ্ন পাওয়া যায়নি।

এর থেকেই পুলিশ স্পষ্ট বুঝতে পেরেছে আততায়ীরা ওই নাবালিকার পরিচিত ছিল। এই খুনের তদন্তে ফরেনসিক দল ঘটনাস্থলে যায়। সেই সন্দেহ ভাজন ২ যুবক এবং মোটরসাইকেলের সন্ধান পেতে মরিয়া বাগুইআটি ও নিউটাউন থানার(Newtown P.S.) পুলিশ। যেখানে ওই নাবালিকার মৃতদেহ পাওয়া গেছিল তার পাশে কমলালেবুর টাটকা খোসাও পড়েছিল। নিউ টাউন লোহাপুর এর কাছে একটি পরিতক্ত বাগানের মধ্যে ওই নাবালিকার শরীরের উপরের অংশে হুডিযুক্ত একটি জ্যাকেট থাকলেও নির্মাঙ্গ ছিল পুরোপুরি অনাবৃত। ওই নাবালিকা নিউ টাউন এর গৌরাঙ্গনগরে একটি বাড়িতে তার মা ও বোনের সঙ্গে ভাড়া থাকতো। তার বাবা কর্মসূত্রের বাইরে থাকেন। তাদের আদি বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার রাত থেকে ওই নাবালিকা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা নিউ টাউন থানায় একটি মিসিং ডায়েরিও করেছিল। তবে ওই নাবালিকাকে কেন ধর্ষণ করে খুন করল তার পরিচিতরা তার সূত্র খুঁজছে পুলিশ। স্থানীয় জগৎপুর বাজার শিমুলতলা, আদর্শপল্লী ,নিউ আদর্শপল্লী ও সন্তোষ পল্লী, স্বামীজিনগর সহ বিভিন্ন এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এদিকে, নিউটাউনে নাবালিকা খুনের ঘটনায় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিজেপির পক্ষ থেকে যৌথ ভাবে বিক্ষোভ দেখানো হয় শনিবার নিউটাউন থানার সামনে।নিউটাউনে নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্তরা এখনো অধরা। তারই প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপির এবং ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের না ধরতে পারলে গোটা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারী দেয়।নিউটাউন এর মত স্মার্ট শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিক্ষোভকারীদের। এলাকার মানুষের অভিযোগ, বাগুইহাটি এবং নিউ টাউন থানার পুলিশ তাদের টহল প্রায় বন্ধ করে দিয়েছে ওইসব এলাকায়। সাদা পোশাকে পুলিশের নজরদারিও কমে গিয়েছে যথেষ্ট। সন্ধ্যে নামলেই বাগজোলা খাল সংলগ্ন এলাকায় অল্পবয়সী যুবকদের নেশার আসর বসছে। অথচ নিউ টাউন থানা, আদর্শপল্লী পুলিশ ফাঁড়ি ও বাগুইআটি থানার(Baguiati P.S.) কোন হেলদোল নেই। ওইসব এলাকায় বহু নির্জন এবং অন্ধকার জায়গা রয়েছে। যেখানে আলোর ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত অপরাধ ঘটছে। স্থানীয় ক্লাবগুলির ভূমিকাও যথেষ্ট নিন্দনীয়। অপরাধ জগতের স্বর্গরাজ্য হয়ে উঠেছে নিউ টাউন, জগৎপুর ,আদর্শ পল্লী ,নিউ আদর্শ পল্লী ,সন্তোষপল্লী স্বামীজিনগর এইসব এলাকা।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর