মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাঙড় বিস্ফোরণ মামলায় বড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ঘটনার ৮৭ দিনের মাথায় আদালতে ৬৫ পাতার চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লাকে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ধারাও প্রয়োগ করা হয়েছে।

NIA সূত্রে খবর, এই মামলায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পাঁচ অভিযুক্তের মধ্যে দু’জনের বিরুদ্ধে আপাতত চার্জশিট করা হচ্ছে। চার্জশিটে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার নামও উল্লেখ করা হয়েছে। যদিও ঘটনার সময় তিনি বিধায়ক ছিলেন এবং তার নামে কোনও FIR দায়ের হয়নি। তদন্তকারীদের দাবি, ভাঙড়ের ‘অবজারভার’ হিসেবে তিনি এলাকার সঙ্গে যুক্ত ছিলেন। NIA আদালতে দাবি করেছে, শওকত মোল্লা তদন্তে সহযোগিতা করছেন না। গত ১৯ তারিখ তার এনআইএ হেফাজত থেকে হাজিরার কথা থাকলেও তাকে আগাম আদালতে পেশ করা হয়। তার বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, ভোটের আগে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল। পরিকল্পনা করে শওকতের এলাকার বাইরেও এই কাজ করা হয় বলে অভিযোগ। এর আগে ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় পলাতক শওকত মোল্লাকে গ্রেফতারের কথা জানিয়েছিল NIA। তবে তার মেয়ের দাবি, গ্রেফতার নয়, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

এনআইএ সূত্রে আরও দাবি, তদন্তের চাপ বাড়তেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন শওকত। এমনকি বাংলাদেশে পালানোর চেষ্টাও চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। যদিও এই অভিযোগে এখনও পর্যন্ত শওকত মোল্লা বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা