জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (JMB) সঙ্গে যোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার সকালে বংশীহারি থানার কুসকারি মুন্দেহার এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

NIA সূত্রে খবর, JMB-এর সঙ্গে যোগাযোগ এবং রাজ্যে সংগঠনের স্লিপার সেল সক্রিয় করার পরিকল্পনা সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, রাজ্যের আরও একাধিক জায়গাতেও এদিন একযোগে অভিযান চালানো হয়। তদন্তকারীদের নজরে রয়েছে পূর্ব বর্ধমান এবং ডায়মন্ড হারবারের বেশ কিছু এলাকাও। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। বাড়িতে থাকা নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। কোনও সন্দেহজনক তথ্য বা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রমাণ মেলে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

সূত্রের খবর, সম্প্রতি অসমে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে বাংলায় JMB-এর নেটওয়ার্ক নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তের সূত্র ধরেই রাজ্যের একাধিক জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিনের অভিযানে বংশীহারির ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান NΙΑ আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত তল্লাশি থেকে কী কী তথ্য বা সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়