IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইআইটি থেকে পড়াশোনা শেষ করে নামী বিদেশি সংস্থায় চাকরি  করার দেশসেবাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দিব্যা মিত্তল। হয়ে ছিলেন আইএএস অফিসার। এই নামটির সঙ্গে  বর্তমানে কমবেশি বহু ভারতীয়ই পরিচিত । দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পর এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখার কথা ঘোষণা করলেন প্রাক্তন IAS আধিকারিক দিব্যা মিত্তল। প্রায় এক মাস আগে আইএএস পদ থেকে ইস্তফা দেওয়ার পর উত্তরপ্রদেশ থেকেই নিজের রাজনৈতিক যাত্রা শুরু করার কথা ঘোষণা করলেন তিনি। নিজের নতুন যাত্রা সম্পর্কে সবটাই জানিয়েছেন তিনি। 

দিব্যা মিত্তল জানিয়েছেন তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না । বরং সাধারণ মানুষের সমস্যা, দাবি ও অভিযোগকে সামনে রেখে নাগরিকদের সঙ্গে নিয়ে একটি স্বাধীন প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।  ২০১৩ ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের IAS অফিসার ছিলেন দিব্যা মিত্তল। ১৩ বছর প্রশাসনিক দায়িত্ব পালনের পর গত ৩০ অগস্ট তিনি IAS পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকেই তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা চলছিল। সোমবার এক ভিডিও বার্তায় সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে আসার কথা জানান তিনি।  

আরও পড়ুন: রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

দিব্যার কথায়, উত্তরপ্রদেশ তাঁর কাছে শুধুমাত্র কর্মক্ষেত্র নয়। এই রাজ্যের মানুষ তাঁকে পরিবারের সদস্যের মতো আপন করে নিয়েছেন। তাই নতুন রাজনৈতিক ইনিংসের শুরুটাও এই রাজ্য থেকেই করতে চান তিনি। তাঁর দাবি, রাজনীতি তাঁর কাছে কোনও পদ পাওয়ার পথ নয়, বরং যাঁদের কথা প্রশাসনের কাছে পৌঁছয় না, তাঁদের হয়ে কথা বলার মাধ্যম। প্রশাসনিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন দিব্যা। মির্জাপুরে জল সরবরাহের কাজ পরিদর্শনের সময় এক মহিলার সঙ্গে তাঁর সাক্ষাতের ঘটনা উল্লেখ করেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, ওই মহিলা হয়তো পেনশন, বাড়ি বা জলের দাবি জানাবেন। কিন্তু তিনি গ্রামের স্কুলে উচ্চতর শ্রেণির ব্যবস্থা করার দাবি জানান। দিব্যার বক্তব্য, স্কুলটি পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকায় পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছিল। স্কুলটি উন্নীত করার অনুমোদন তিন বছর আগেই মিললেও নির্মাণ শুরু হয়নি। তাঁর মতে, সেখানে মূল সমস্যা অর্থের নয়, বাস্তবায়নের সদিচ্ছার। রাজস্ব দফতরের বিশেষ সচিব থাকাকালীন একটি সরকারি জমির লিজ সংক্রান্ত ঘটনাও তুলে ধরেন তিনি। নথিপত্র যাচাইয়ের পর রিপোর্টে অসঙ্গতি ধরা পড়েছিল বলে জানান দিব্যা। তরুণ প্রজন্ম ও শিক্ষাক্ষেত্রের সমস্যার কথাও বলেছেন প্রাক্তন এই IAS আধিকারিক। নিজের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে শিক্ষার মাধ্যমে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বর্তমান প্রজন্মের সামনে থাকা বিভিন্ন সমস্যা, বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসের মতো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট