সাতসকালে দুর্গাপুরে ঠিকাদারের বাড়িতে NIA-র হানা, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালেই দুর্গাপুরে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। ১৩ নম্বর ওয়ার্ডের নিউ স্টিল পার্ক এলাকায় এক লেবার সাপ্লায়ারের বাড়িতে পৌঁছয় তদন্তকারী দল। ওই বাসিন্দা গোলাম জামা দেশ-বিদেশে কাজের জন্য শ্রমিক সরবরাহের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই তল্লাশি, তা এখনও স্পষ্ট করেনি NIA। 

এনআইএ সূত্রে জানা গিয়েছে, গোলাম জামার আদি বাড়ি বিহারে। কর্মসূত্রে তিনি দীর্ঘদিন ছত্তিশগড়ে ছিলেন। প্রায় তিন বছর আগে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দুর্গাপুরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। আগে তিনি টায়ার সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর বিদেশ, বিশেষ করে মালয়েশিয়ায় যাতায়াত ছিল বলেও তদন্তকারীদের প্রাথমিক তথ্য। তদন্তকারী সংস্থার দাবি, ছত্তিশগড়ের একটি নাশকতামূলক ঘটনার তদন্তে গোলাম জামার নাম উঠে এসেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঠিকা কর্মী পাঠানোর নামে মানবপাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই এই অভিযান বলে অনুমান।

আরও পড়ুনঃ একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

স্থানীয় বাসিন্দাদের দাবি, গোলাম জামার সঙ্গে এলাকার মানুষের তেমন যোগাযোগ ছিল না। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, ভুয়ো পাসপোর্ট তৈরির একটি চক্রের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। সূত্রের খবর, বিদেশে ঠিকা কর্মী পাঠানো এবং তার আড়ালে মানবপাচারই ছিল গোলাম জামা এবং তাদের নেটওয়ার্কের প্রধান কাজ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের