একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই বেহাল হতে চলেছে শহরের ট্রাফিক। তীব্র যানজটের আশঙ্কা শহরে। আজ, সোমবার শহরের একাধিক রাস্তা মিছিলের জেরে স্তব্ধ হতে পারে। তাই হাতে সময় নিয়ে বের হলেই আপনার পক্ষে ভাল। লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানা গিয়েছে, এদিন সকালে আপাতত শহরের রাস্তায় কোনও যানজট নেই। তবে বেলা বাড়লে শহরের রাস্তায় একাধিক মিছিল থাকায় ট্রাফিকের উপর চাপ বাড়বে। এমনটাই জানাচ্ছে লালবাজার।

আরও পডুন: আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার শহরে প্রথম মিছিলটি রয়েছে সকাল ১০টায়। রামলীলা ময়দান থেকে মিছিলটি যাবে পরিবহণ ভবন পর্যন্ত। তাতে ৪ থেকে পাঁচ হাজার লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে। তারপরেই বেলা ১১টায় একটি ধর্মীয় মিছিল রয়েছে। সেটি হাওড়া ময়দান থেকে যাবে টি বোর্ড পর্যন্ত। তাতে তিন থেকে চার হাজার লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কলকাতায় গোলপার্ক থেকে এইটবি বাস স্ট্যান্ড পর্যন্ত দুপুর ১টা নাগাদ একটি মিছিল হওয়ার কথা রয়েছে। তাতে চার থেকে পাঁচ হাজার লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে। এছাড়াও ধর্মতলায় দুপুরে সাংবাদিকদের একটি মিছিল হওয়ার কথা রয়েছে। শেষে দুপুর ৩টে-তে সবচেয়ে বড় মিছিলটি হওয়ার কথা রয়েছে শহরে। শিয়ালদহ থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিলটি। হার ঘর তেরঙ্গা যাত্রার ব্য়ানারে হবে মিছিলটি। যাতে ১৪ থেকে ১৫ হাজার লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে। যার ফলে শহরের ট্রাফিক ব্যবস্থার উপর চাপ পড়তে পারে বলে জানাচ্ছে লালবাজার। তবে সবরকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফ! প্রকাশ্যে রিপোর্ট

১২ বছরের অন্ধকার ঘুচল! জনতা দরবারে অভিযোগের পর এই পরিবারে জ্বলল বিদ্যুতের আলো

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

সাতসকালে দুর্গাপুরে NIA-র হানা, ঠিকাদারের বাড়িতে ম্যারাথন তল্লাশি

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার