আতঙ্কের নাম ওমিক্রন! বাংলা-সহ দশ রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র

গোটা বিশ্বেই ওমিক্রনের ধাক্কায় সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হয়েছে। ভারতে যাতে সেই ধাক্কা না আছড়ে পড়ে তাই বাড়তি সুরক্ষা নিচ্ছে কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: হু হু করে বাড়ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রনের সংক্রমণ। বিদেশে লণ্ডভন্ড করে দিয়ে ভারতেও ক্রমশ উর্দ্ধমুখি হচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তাই চিন্তায় কেন্দ্র। গত বুধবারই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যে করোনার গ্রাফ উর্দ্ধমুখি ও ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে সেখানে প্রতিনিধি দল পাঠাতে হবে। পাশাপাশি যে রাজ্যে গুলিতে টিকাকরণের গতি শ্লথ ও ঠিকঠাক স্বাস্থ্য পরিকাঠামো নেই সেখানে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের দল পাঠাতে হবে। আর সেই নির্দেশের পরেই স্বাস্থ্য মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, বিহার, উত্তরপ্রদেশ, মিজোরাম, পঞ্জাব, তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও কর্ণাটকের মত রাজ্যে মাল্টি ডিসিপ্ল্যানারি টিম পাঠানো হবে।

ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষজ্ঞদের টিম। যারা কিছুদিনের মধ্যে উল্লেখ্য দশ রাজ্যে যাবেন। প্রত্যেক রাজ্যে গিয়েই তথ্য আদায় করবে বিশেষজ্ঞ দল। মূলত উল্লেখ্য রাজ্যগুলিতে করোনার সংক্রমণের হার, টিকাকরণ ও বিধিনিষেধ ঠিকভাবে মানা হচ্ছে কিনা খোঁজ চালানো হবে। যার সমস্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে নজরে রয়েছে বাংলার কোভিড পরিস্থিতি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিন্তার বিষয় হল অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন ৭,৪৩৩ জন। কেরল ও মহারাষ্ট্রের পর যা সবথেকে বেশি। আবার গত দু’সপ্তাহে রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৬১০ জন। তাই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল।

গোটা বিশ্বেই ওমিক্রনের ধাক্কায় সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হয়েছে। ভারতে যাতে সেই ধাক্কা না আছড়ে পড়ে তাই বাড়তি সুরক্ষা নিচ্ছে কেন্দ্র।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী