লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধি: লুঙ্গি, বারমুডা, গামছা ও স্বল্প পোশাক পরে তারাপীঠ মন্দিরে প্রবেশ করা যাবে না। কালীপুজোর আগে এমনই কড়া নির্দেশ দেওয়া হল তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে। আগেও এই নির্দেশিকা ছিল। কিন্তু যথাযথভাবে তা পালন করা হতো না। তবে এবার থেকে স্বল্প পোশাকে কোনও পুণ্যার্থী মা তারার কাছে পুজো দিতে পারবেন না। সেই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে মন্দির কমিটি। নতুন করে নির্দেশিকাও জারি হয়েছে পুণ্যার্থীদের জন্য। কমিটির পক্ষ থেকে মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক সাইনবোর্ড লাগানোর কাজ শুরু হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্ত বা পুণ্যার্থীরা যাতে এই নিয়মের কথা আগে থেকেই জানতে পারেন, তার জন্য প্রচারও চালানো হচ্ছে। মা তারার মন্দিরে ধর্মীয় আরাধনার জন্য আসেন সকলে। এখানে দর্শনার্থীদের পোশাকের শালীনতা বজায় রাখা উচিত। সেটাই মনে করিয়ে দিতে চাইছে মন্দির কমিটি।

তবে শুধুই পুণ্যার্থী বা ভক্তদের জন্য নয়। তারাপীঠ মন্দিরে পোশাকবিধি চালু হচ্ছে সেবায়েত ও পুরোহিতদের জন্য়ও। তবে কালীপুজোর পর সেই পোশাকবিধি চালু হবে বলে জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘মন্দিরে যে সমস্ত সহযোগী সেবায়েতরা রয়েছেন তাদেরও নির্ধারিত রংয়ের পোশাক পরতে হবে। সেই পোশাক তৈরির কাজ চলছে। কালীপুজোর পর থেকেই সেই নিয়ম চালু হবে। মন্দির কমিটির তরফ থেকে ইতিমধ্যেই সহযোগী সেবায়েতদের আধার কার্ড গ্রহণ করা হচ্ছে।’

আরও পডুন: কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

তিনি আরও জানিয়ছেন, ‘মন্দিরে মূল যাঁরা পুরোহিত রয়েছেন তাদের পোশাকের রং থাকবে লাল। যাঁরা সহযোগী সেবায়েত রয়েছেন তাঁদের বিভিন্ন রং-য়ের নতুন পোশাক মন্দির কমিটির তরফ থেকে দেওয়া হবে। আর পুণ্যার্থীদের ক্ষেত্রে আগে থেকেই যে নিয়ম ছিল সেটাই থাকছে। তবে এবার থেকে সেই নিয়মে আরও কড়াকড়ি করা হচ্ছে। মূলত মন্দিরের ভাবমূর্তি ও পবিত্রতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম