কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুদিন বাদেই কালীপুজো। আলোর উৎসবে মাতবে বাঙালি। কিন্তু সেই আলোর উৎসবের আগেই অন্ধকার নেমে এল রাজ্যের এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মীর ঘরে। কারণ চিরতরে চাকরি হারালেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের জমানায় ব্যাপক দুর্নীতির জন্য ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্যানেল সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে নতুন পরীক্ষার্থীদের সঙ্গে ফের পরীক্ষায় বসেছিলেন ওই যোগ্য শিক্ষাকর্মীরা। গতকাল, বৃহস্পতিবার রেজাল্ট বের হয়। তাতে দেখা গিয়েছে ২০১৬ সালের প্যানেলে উত্তীর্ণ হওয়া এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী পাস করতে পারেন নি। এদিকে তাঁদের বয়স হয়ে গিয়েছে। চাকরির পরীক্ষায় আর বসতে পারবেন না। তাই চিরতরে সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে গেলেন তারা। তৃণমূল কংগ্রেসের জমানার দুর্নীতির খেসারত দিত হল ওই এক হাজার যোগ্য শিক্ষাকর্মীকে। এই বিপর্যয়ের দায় নেবে কে? উঠছে প্রশ্ন।

২০১৬ সালে তৃণমূল জমানায় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই কারণে প্রথমে কলকাতা হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। শূন্য পেয়ে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। যার তদন্তভার ছিল সিবিআইয়ের হাতে। সেই মামলাতেই যোগ্য ও অযোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের আলাদা করে তালিকা জমা দিতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও সেই কাজ করতে ব্যর্থ হয়েছিল এসএসসি। যার ফলে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে ফের পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। সেই নির্দেশ মেনে গ্রুপ সি ও গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী পদে ফের পরীক্ষা নিয়েছিল এসএসসি। যার রেজাল্ট গতকাল, প্রকাশ পেয়েছে। তাতেই দেখা যাচ্ছে প্রিলিমিনারিতে পাস করতে পারেননি প্রায় যোগ্য এক হাজারের বেশি শিক্ষাকর্মী।

আরও পডুন: শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের শূন্যস্থান পূরণে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ মাসে লিখিত পরীক্ষা হয় গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। মাঝে বিধানসভা নির্বাচনের জন্য পরীক্ষার ফলপ্রকাশ পিছিয়ে গিয়েছিল। গত অক্টোবরে আরেক দফা পরীক্ষা হয়। কালীপুজোর আগেই তার ফলপ্রকাশ করেছে এসএসসি। মোট ৩৮ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় বসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। কিন্তু সেই পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারলেন না ২০১৬ সালে পাস করা যোগ্য শিক্ষাকর্মীরা।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪